advertisement

‘Demon 2.0, নগদের জোগান না দিয়ে দেশের অর্থনীতিকে শেষ করে ফেলছে কেন্দ্র’, মোদি সরকারকে প্রবল আক্রমণ রাহুলের

Last Updated:

সমস্যা মেটাতে আমজনতার হাতে নগদ না দিয়ে উল্টে ঋণনির্ভর ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেই দায় ঝেড়ে ফেলেছে সরকার ৷

#নয়াদিল্লি: করোনা সংক্রমণ ও লকডাউনের জোড়া ফলায় তলানিতে ঠেকেছে ভারতীয় অর্থনীতি ৷ প্রায় দুই মাসব্যাপী লকডাউনের জেরে বন্ধ আয় ৷ এমতাবস্থায় অর্থনীতিকে ফের জাগিয়ে তুলতে সাধারণ মানুষের হাত নগদের জোগান বাড়ানোর দাবি আরও একবার তুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
শনিবার ট্যুইটে ফের আমজনতার হাতে নগদ না দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল ৷ তাঁর অভিযোগ কেন্দ্রের এই নীতি ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবে ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে Demon 2.0 বলে কটাক্ষ করেছেন রাহুল ৷ উল্লেখ্য, মোদি সরকারের এটি দ্বিতীয় টার্ম ৷ গত সপ্তাহেই এই সরকারের দ্বিতীয় সংস্করণের বর্ষপূর্তি ছিল ৷
advertisement
করোনা পূর্ব ভারতেও অর্থনীতির গ্রাফ নিম্নমুখী ছিল বলে অভিযোগ করেছিলেন সনিয়া পুত্র ৷ এমন পরিস্থিতিতে ভারতে করোনার হানা তার আরও অবনতি ঘটিয়েছে ৷ রাহুলের অভিযোগ এই পরিস্থিতির মোকাবিলা করতে সরকার পুরোপুরি ব্যর্থ ৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি রিপোর্ট তুলে ধরে এদিন ট্যুইটে রাহুল লেখেন, ‘আমজনতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে নগদের জোগানের ব্যবস্থা না-করে কেন্দ্র সরকার ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে।’ কংগ্রেস প্রাক্তন সভাপতির মতে লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিক, ছোট ব্যবসায়ী এবং দিন আনি দিন খাই প্রচুর মানুষ ৷ কিন্তু সমস্যা মেটাতে আমজনতার হাতে নগদ না দিয়ে উল্টে ঋণনির্ভর ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেই দায় ঝেড়ে ফেলেছে সরকার ৷
advertisement
advertisement
উল্লেখ্য, লকডাউনেও সম্পূর্ণ ব্যর্থ সরকার বলে অভিযোগ করেছে রাহুল ৷ বিভিন্ন দেশের পাঁচটি পরিসংখ্যান ট্যুইট করে রাহুল নিজের দাবি স্বপক্ষে তুলে ধরেন ৷ তাতে দেখা গিয়েছে লকডাউনের পরেও কী ভাবে ভারতে করোনা ভাইরাস অতিমারি পরিস্থিতি বেড়েছে ৷ লকডাউনের ফলে ইতালি, স্পেন, জার্মানি ও ব্রিটেনে করোনা ভাইরাস সংক্রমণের হার কমে গিয়েছে৷ সেখানে ভারতে উল্টে বেড়েছে ৷ ট্যুইটারে ক্যাপশনে রাহুল লিখেছিলেন, 'এই ভাবেই ভারতে লকডাউন সম্পূর্ণ ব্যর্থ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘Demon 2.0, নগদের জোগান না দিয়ে দেশের অর্থনীতিকে শেষ করে ফেলছে কেন্দ্র’, মোদি সরকারকে প্রবল আক্রমণ রাহুলের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement