advertisement

আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২০ হাজারও, ঝড়ের গতিতে বেড়েই চলেছে মৃত্যুও

Last Updated:

গোটা বিশ্বে করোনায় মৃত্যু ১ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৬ লক্ষেরও বেশি ।

#নয়াদিল্লি: করোনা আক্রান্তের সংখ্যা এবার ২০ হাজার ছাড়িয়ে গেল ৷ ভারতে করোনা আক্রান্ত ২০ হাজার ৪৭১ জন ৷ ভারতে করোনায় মৃত বেড়ে ৬৫২ ৷ শেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৯ জন ৷ আক্রান্ত হয়েছেন ১,৪৮৬ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৯৬০ জন ।
গোটা বিশ্বে করোনায় মৃত্যু ১ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৬ লক্ষেরও বেশি ।
অন্যদিকে আজই হু প্রধান সতর্কবার্তা শুনিয়েছেন গোটা বিশ্বকে । বহু দেশ রয়ছে যেখানে করোনা সবে হানা দিয়েছে। ফলে আরও দীর্ঘ সময় পৃথিবীকে ভোগাবে করোনাভাইরাস। এমনটাই মনে করছেন বিশ্বস্বাস্থ্য সংস্থা হু এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। টেড্রস বলেন, বহু দেশই সংখ্যাবিচার করে ভাবছে করোনাকে তাঁরা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। কিন্তু আসল ঘটনা তা নয়। বহু জায়গাতেই এই সংক্রমণ ফিরে আসছে। আফ্রিকা এবং আমেরিকাকে দেখলেই বোঝা যাবে করোনা কতটা দুর্ভোগে ফেলছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২০ হাজারও, ঝড়ের গতিতে বেড়েই চলেছে মৃত্যুও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement