advertisement

বিদেশ থেকে ভারতীয়দের নিখরচায় ফিরিয়ে শ্রমিকদের থেকে ট্রেন ভাড়া কেন, প্রশ্ন বিজেপি সাংসদের

Last Updated:

শ্রমিকদের থেকে রেল ভাড়া নেওয়ায় কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন স্বামী৷

#নয়াদিল্লি: বিদেশ থেকে ভারতীয়দের বিনামূল্যে ফেরানো হচ্ছে৷ কিন্তু কেন দেশের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে গিয়ে ট্রেনের ভাড়া গুনতে হবে? কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সুরেই এবার কেন্দ্রের সমালোচনা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ একই সঙ্গে তাঁর দাবি, শ্রমিকদের থেকে ভাড়া না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল৷ খুব শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে সে কথা রেল জানিয়ে দেবে বলে দাবি করেছেন স্বামী৷
সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, রেলমন্ত্রী পীযূষ গয়ালের দফতরের সঙ্গে কথা বলার পরই এই দাবি করছেন তিনি৷ বিজেপি সাংসদের দাবি, রেলমন্ত্রীর দফতর থেকে তাঁকে জানানো হয়েছে, শ্রমিকদের ট্রেন ভাড়ার ৮৫ শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার৷ আর বাকি ১৫ শতাংশ বহন করে রাজ্যগুলি৷
advertisement
advertisement
শ্রমিকদের থেকে রেল ভাড়া নেওয়ায় কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন স্বামী৷ তিনি লিখেছেন, 'আধপেটা খাওয়া পরিযায়ী শ্রমিকদের থেকে চড়া হারে রেল ভাড়া নিয়ে অত্যন্ত অবিবেচকের পরিচয় দিয়েছে ভারত সরকার৷ বিদেশে আটকে থাকা ভারতীয়দের এয়ার ইন্ডিয়ার বিমানে বিনামূল্যে নিয়ে আসা হয়েছিল৷ যদি রেল শ্রমিকদের খরচ বহন করতে অরাজি থাকে তাহলে PM CARES তহবিল থেকে সেই ভাড়ার খরচ মিটিয়ে দেওয়া হোক৷'
advertisement
advertisement
এর পরেই তিনি লিখেছেন, 'রেলমন্ত্রী পীযূষ গয়ালের দফতরের সঙ্গে কথা হলো৷ পরিযায়ী শ্রমিকরা বিনামূল্য সফর করবেন৷ কেন্দ্রীয় সরকার ৮৫ শতাংশ টাকা দেবে, রাজ্য সরকার ১৫ শতাংশ খরচ বহন করবে৷ মন্ত্রক খুব শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে৷'
একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছিল কংগ্রেস৷ সনিয়া গান্ধি জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ার খরচ বহন করবে কংগ্রেস৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিদেশ থেকে ভারতীয়দের নিখরচায় ফিরিয়ে শ্রমিকদের থেকে ট্রেন ভাড়া কেন, প্রশ্ন বিজেপি সাংসদের
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement