advertisement

নতুন করে বারাসত কন্টেইনমেন্টে ৭ দিন ও মধ্যমগ্রামের কন্টেইনমেন্ট জোনগুলিতে ১৪ দিনের জন্য জারি কড়া লকডাউন

Last Updated:

জেনে নিন কোন কোন এলাকা এল লকডাউনের আওতায়

#কলকাতা: পূর্বনির্ধারিত ঘোষণা মাত্র বারাসাত ও মধ্যমগ্রাম পৌর এলাকায় ও কন্টেইনমেন্ট জোনে আংশিক লকডাউন লাগু হল। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে প্রশাসনের তরফ থেকে এই নির্দেশ মোতাবেক কার্যকর করা হচ্ছে এই লকডাউন।
বারাসাত পৌর এলাকার ৩৫ টি ওয়ার্ডে ৭ দিন ও মধ্যমগ্রাম পৌর এলাকার ২৮ ওয়ার্ডে যথাক্রমে ১৪ দিন এই আংশিক লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউনের সময় জরুরী পরিষেবা ব্যতীত সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান দুপুর ১ টা থেকে সকাল ৬ টা অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ এবং প্রশাসনও৷ মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে বহু জায়গাতেই কন্টেনমেন্ট জোনের বাইরেও পুর এলাকাগুলিতে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে ৷
advertisement
advertisement
শনিবার থেকে উত্তর দমদম পুরসভার ৩৪টি ওয়ার্ডেও শুরু হচ্ছে কড়া লকডাউন৷ আগামী সাত দিনের জন্য লকডাউন জারি থাকবে উত্তর দমদম পুর এলাকায়৷ ২৪ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে লকডাউন৷
জানা গিয়েছে, শনিবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হবে৷ উত্তর দমদম পুরসভার ৩৪টি ওয়ার্ডেই লকডাউন জারি হবে৷ শুধুমাত্র ওষুধ এবং দুধের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানগুলি চালু থাকবে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নতুন করে বারাসত কন্টেইনমেন্টে ৭ দিন ও মধ্যমগ্রামের কন্টেইনমেন্ট জোনগুলিতে ১৪ দিনের জন্য জারি কড়া লকডাউন
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement