advertisement

Coronavirus| করোনা! সংক্রমণ রুখতে কলকাতা-হাওড়া-২৪ পরগনায় রেড জোনে ব্লু প্রিন্ট রাজ্যের

Last Updated:

রেড জোনকে ব্যারিকেড ঘিরে সিল করে দেওয়া হবে৷ সিল করা এলাকায় প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হবে৷ কলকাতার ওয়ার্ডগুলিতে এই সমস্ত কিছুর দায়িত্বে থাকছেন পুর অফিসার৷ একজনকে পুর অফিসার দেখভাল করবেন৷

#কলকাতা: করোনা সংক্রমণ রুখতে এবার আরও কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার৷ সংক্রমণ রুখতে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় একাধিক পরিকল্পনা রাজ্যের৷
করোনা রুখতে রাজ্যের ব্লু প্রিন্ট হল, কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার রেড জোনগুলিতে লেন বাই লেন ধরে সংক্রমণের খোঁজ খবর নেওয়া হবে৷ পাড়ায় পাড়ায় গিয়ে চলবে স্বাস্থ্য পরীক্ষা৷ আবাসনগুলিকেও চিহ্নিত করা হচ্ছে৷
রেড জোনকে ব্যারিকেড ঘিরে সিল করে দেওয়া হবে৷ সিল করা এলাকায় প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হবে৷ কলকাতার ওয়ার্ডগুলিতে এই সমস্ত কিছুর দায়িত্বে থাকছেন পুর অফিসার৷ একজনকে পুর অফিসার দেখভাল করবেন৷
advertisement
advertisement
নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারে প্রশাসন৷
শনিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭৮৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের৷ সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১২৷
মুখ্যসচিব জানান, হাওড়ায় ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ৬২ জনের করোনা ভাইরাস পজিটিভ মিলেছে৷ পূর্ব মেদিনীপুরে ৩০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১৮ জনের শরীরে মিলেছে ভাইরাস৷ রাজ্যের ৬৬টি করোনা হাসপাতালে মোট ৭ হাজার ৯৬৯টি বেড রয়েছে৷ তাই সংক্রমণ রুখতে কনটেনমেন্টই ভরসা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| করোনা! সংক্রমণ রুখতে কলকাতা-হাওড়া-২৪ পরগনায় রেড জোনে ব্লু প্রিন্ট রাজ্যের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement