advertisement

Local Train: ১৪ দিনের জন্য লোকাল বন্ধ করল রাজ্য, পরিস্থিতি বুঝে পরবর্তী নির্দেশ

Last Updated:

এ দিনই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামিকাল বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে লোকাল ট্রেন পরিষেবা৷

রাজ্য সরকারের এর আগের নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে করোনার যাবতীয় বিধিনিষেধ বহাল রয়েছে৷
রাজ্য সরকারের এর আগের নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে করোনার যাবতীয় বিধিনিষেধ বহাল রয়েছে৷
#কলকাতা: অনির্দিষ্টকাল নয়, আপাতত ১৪ দিনের জন্য লোকাল ট্রেন চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার৷ লোকাল ট্রেন বন্ধ করা নিয়ে এ দিন নবান্ন থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে এ কথাই বলা হয়েছে৷ ১৪ দিন পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷
এ দিনই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামিকাল বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে লোকাল ট্রেন পরিষেবা৷ তখন অবশ্য কতদিনের জন্য এ সিদ্ধান্ত, তার উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী৷
পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের তরফেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের নির্দেশিকা অনুযায়ী কাল থেকে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে৷ শুধুমাত্র স্টাফ স্পেশ্যাল, পার্সেল ট্রেন এবং ফ্রেট ট্রেন চলবে৷ তবে রেলের কর্মীদের জন্য যে বিশেষ ট্রেন চালানো হবে, তাতে রাজ্য সরকারের যে কর্মীরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা যাতায়াত করতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
advertisement
শুধু লোকাল ট্রেন বন্ধ করাই নয়, আগামিকাল থেকেই মেট্রো এবং সরকারি গণপরিবহণও অর্ধেক চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Local Train: ১৪ দিনের জন্য লোকাল বন্ধ করল রাজ্য, পরিস্থিতি বুঝে পরবর্তী নির্দেশ
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement