advertisement

লকডাউন ! এই দেশে চাকরি হারালেন ৯ লাখ মানুষ

Last Updated:

শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো আরও একটি তথ্য ৷

#মাদ্রিদ: করোনা ভাইরাসের মারণ থাবায় বিধ্বস্ত স্পেন ৷ হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা ৷ রোজই মৃত্যুর সংখ্যায় নিজেই রেকর্ড ভাঙছে স্পেন ৷ তারই মাঝে সামনে এল শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো আরও একটি তথ্য ৷ করোনা ভাইরাস ঠেকাতে দেশে লকডাউন শুরু হওয়ার পর থেকে চাকরি হারিয়ে বেকার প্রায় ৯ লাখ মানুষ ৷ এই বেহাল পরিস্থিতি স্বাভাবিক হতে হতে সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা ৷
অতিমারি কোভিড ১৯ সংক্রমণ স্পেনে ভয়ঙ্কর রূপ ধরেছে ৷ এই সংক্রমণ আটকাতেই মার্চের মাঝামাঝি থেকে গোটা স্পেন লকডাউন-এ চলে যায় ৷ বৃহস্পতিবার প্রকাশিত সোশ্যাল সিকিওরিটি ডেটা অনুযায়ী, মার্চ মাস থেকেই ৯ লাখ মানুষ নিজেদের রুজি রোজগার হারিয়েছেন ৷ এই বিপুল সংখ্যক সদ্য বেকার মানুষের অর্ধেকের বেশি ছিলেন অস্থায়ী কর্মী ৷
advertisement
প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসের ১৪ তারিখের পর থেকে স্পেনের ৮৯৮,৮২২ জন মানুষের কাজ চলে গিয়েছে ৷ এর মধ্যে ৫৫০,০০০ জন অস্থায়ী কর্মী ৷ কনস্ট্রাকশন এবং ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন ৷ স্পেনের ট্রান্সপোর্ট মিনিস্টার জোস লুইস অ্যাবলস বলেন, ‘আমাদের কাছে এটা এখন দ্বিগুণ বড় চ্যালেঞ্জ ৷ একদিকে এই অতিমারিকে রুখতে হবে অন্যদিকে অর্থনীতি যাতে থমকে না পড়ে, তাও দেখতে হবে ৷’ একইসঙ্গে তিনি আশ্বস্তও করেছেন যে, ‘একবার এই অতিমারিকে নিয়ন্ত্রণ করতে পারলেই অর্থনীতিকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে আমরা কাজ শুরু করে দেব ৷’
advertisement
advertisement
স্পেনের সরকারি হিসেব বলছে, এই মার্চে দেশে বেকারত্ব বেড়ে ৩.৫ মিলিয়নে দাঁড়িয়েছে ৷ ২০১৭ সালের এপ্রিলের পর থেকে বেকারত্বের এই হার সর্বোচ্চ ৷ দেশের এত মানুষের রুজি-রোজগার নেই, এমন ঘটনা দেশে এই প্রথম ৷ উল্লেখ্য, শেষ ৬ মাসের মধ্যে চাকরি পেয়ে এই লকডাউনে রোজগার হারানো মানুষের সংখ্যা উপরোক্ত পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়, কারণ এই সমস্ত মানুষেরা এখনও সরকারিভাবে কর্মী হিসেবে নথিভুক্ত হননি ৷
advertisement
এক মাসে বেকারত্বের সংখ্যার এমন বৃদ্ধি দেখে হতাশ দেশের শ্রমমন্ত্রী ইওলান্ডা দিয়াজ ৷ উদ্বেগের কথা এখানেই শেষ নয় ৷ করোনা ভাইরাস লকডাউনের কারণে গাড়ি তৈরির মতো বেশ কিছু ক্ষেত্রের বড় বড় কোম্পানি অস্থায়ীভাবে বা আপাত তাদের বেশ কিছু কর্মীকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজে আসতে বারণ করেছে ৷ বলতে গেলে অস্থায়ী ছাঁটাই ৷ এই বিপুল সংখ্যক কর্মী সরকারি হিসেবে দেখানো ৯ লক্ষ সদ্য বেকার কর্মীদের মধ্যে পরিগণিত নন ৷ এই কর্মীদের আদৌ কাজে কখনও ফেরানো হবে কিনা তা কেউই বলতে পারছেন না ৷ লকডাউনে ক্ষতিগ্রস্থ হোটেল, রেস্টুরেন্ট ও বার ব্যবসা ৷ সপ্তাহের পর সপ্তাহ ঝাঁপ বন্ধ থাকায় সেখানকার কর্মীদেরও ভবিষ্যত অনিশ্চিত ৷
advertisement
পরিসংখ্যান বলছে, করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় ইতালির পরেই স্পেনের স্থান ৷ গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯২৩ জনের প্রাণ গিয়েছে ৷ এখনও পর্যন্ত গোটা দেশে দেশটিতে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৭ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসের ১৪ তারিখ থেকেই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা ছাড়া গৃহবন্দি স্পেন ৷ তবুও গোটা দেশে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে এই মারণ সংক্রমণ ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এই সপ্তাহ থেকে আরও কড়া হতে চলেছে লকডাউন ব্যান ৷
advertisement
উল্লেখ্য, অন্যান্য বছর এই মার্চ-এপ্রিল মাস স্পেনের চাকুরিজীবীদের জন্য আদর্শ ৷ এসময় ছুটির সিজন চলায় অনেকে স্থায়ী কাজের পাশাপাশি মাস কয়েকের জন্য পার্টটাইম জবও করে ৷ মূলত হসপিটালিটি ক্ষেত্রে এসময় কর্মীর চাহিদা তুঙ্গে থাকে ৷ তাই অন্য অনেক পেশার কর্মীরা অনেক সময় বাড়তি রোজগারের লক্ষ্যে এসময় অস্থায়ী ভাবে হসপিটালিটি সেক্টরে কাজ করে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন ! এই দেশে চাকরি হারালেন ৯ লাখ মানুষ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement