advertisement

চিনের পাঠানো ৬৩ হাজার পিপিই ব্যবহারের অযোগ্য, বরাত দিয়ে কি ভুগবে ভারত?

Last Updated:

দেশের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য চিনকে প্রায় দেড় কোটি পিপিই তৈরির বরাত দিয়েছে ভারত৷

#নয়াদিল্লি: করোনা মোকাবিলায় চিনের পাঠানো কিট এবং চিকিৎসা কর্মীদের সুরক্ষা সরঞ্জামের মান নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল ইউরোপের একাধিক দেশ৷ এবার ভারতে পাঠানো চিনের ৬৩ হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইমেন্ট বা পিপিই যোগ্যতা মান পার করল না৷ স্বাস্থ্যমন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷ চিকিৎসাকর্মীদের জন্য পাঠানো ওই সুরক্ষাবর্মগুলিতে কোনও না কোনও ঘাটতি রয়েছে বলে জানা গিয়েছে৷
দেশের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য চিনকে প্রায় দেড় কোটি পিপিই তৈরির বরাত দিয়েছে ভারত৷ এর পাশাপাশি পনেরো লক্ষ টেস্টিং কিটের বরাত দেওয়া হয়েছে৷ প্রথম খেপে বৃহস্পতিবারই ৫ লক্ষ টেস্টিং কিট এবং তার সঙ্গে পিপিই পাঠিয়েছে চিন৷ কিন্তু প্রথম পর্যায়ে এসে পৌঁছনো সেই পিপিই-র মধ্যে ৬৩ হাজারই ব্যবহার যোগ্য নয় বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ওই সূত্র৷
advertisement
advertisement
তবে এই প্রথম নয়, এর আগেও চিনের কয়েকটি বড় সংস্থার তরফে ভারতকে দান করা পিপিই-র মধ্যেও একই সমস্যা দেখা গিয়েছিল৷ একটি সর্বভারতীয় সংবাদপত্রের দাবি অনুযায়ী, চিন থেকে আসা ১ লক্ষ ৭০ হাজার পিপিই-র মধ্যে ৫০ হাজার সাজ সরঞ্জাম মানদণ্ড পার করতে পারেনি৷ শুধু তাই নয়, চিন থেকে আসা আরও ৪০ হাজার পিপিই-তেও একই সমস্যা দেখা দেয়৷ মধ্যপ্রদেশের গ্বালিয়রে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরীক্ষাগারে ওই পিপিই-গুলির মান পরীক্ষা করা হয়৷
advertisement
সরকারি এক আধিকারিকের দাবি অনুযায়ী, চিন থেকে ভারত যে পিপিই কিনছে সেগুলি CE/FDA অনুমোদিত৷ তবে এই পিপিই-গুলির গুণমানও ভারতে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত আর এক আধিকারিক৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
চিনের পাঠানো ৬৩ হাজার পিপিই ব্যবহারের অযোগ্য, বরাত দিয়ে কি ভুগবে ভারত?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement