advertisement

সুপ্রাচীন সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশদ্বারে বসল স্যানিটাইজিং টানেল, খুশি ভক্তেরা

Last Updated:

রবিবার সেই স্যানিটাইজিং টানেলের উদ্বোধন হল । মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে টানেলটি বসানো হয়েছে ।

#বর্ধমান: স্যানিটাইজিং টানেল বসল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে । করোনার সংক্রমণ ঠেকাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ । রবিবার সেই স্যানিটাইজিং টানেলের উদ্বোধন হল । মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে এই টানেল বসানো হয়েছে । এর ফলে বাইরে থেকে মন্দিরে আসা ভক্তরা জীবাণুমুক্ত হয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন । এতদিন মন্দিরে থার্মাল গান দিয়ে ভক্তদের পরীক্ষা করা হচ্ছিল । দেহের তাপমাত্রা মাপার পর মন্দিরে ঢোকার অনুমতি মিলছিল । স্যানিটাইজিং টানেল বাসায় ভক্তদের হাতে আলাদা করে স্যানিটাইজার ঢালার প্রয়োজন পড়ছে না বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।
বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা । সেই মন্দিরে প্রতিদিন অগণিত ভক্ত ভিড় করেন । দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে গত সপ্তাহের গোড়ায় মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল । তবে মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানান সাবধানতা অবলম্বন করা হচ্ছে । করোনার সংক্রমণ ঠেকাতে একসঙ্গে দশ জনের বেশি ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । মন্দিরের প্রবেশদ্বারে প্রথমে থার্মাল গানে ভক্তদের দেহের তাপমাত্রা মাপা হচ্ছে ।  এরপর স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার পরই মিলছিল মন্দিরে ঢোকার ছাড়পত্র । মন্দিরে ঢোকার ক্ষেত্রে মুখে মাস্ক লাগানো বাধ্যতামূলক করা হয়েছে ।
advertisement
এরপর আজ যুক্ত হল স্যানিটাইজিং টানেল । ভক্তরা সেই টানেলের ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবেই তাদের শরীরের বাইরের অংশ জীবাণুমুক্ত হয়ে যাবে । মন্দির থেকে বের হওয়ার সময় সেই টানেল ব্যবহার করার প্রয়োজন নেই । মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধমান শহরের এক ব্যবসায়ী পরিবার এই টানেল মন্দিরে দেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে । তারাই এই টানেল বসিয়েছে । আপাতত এই স্যানিটাইজিং টানেলের তারাই পরিচর্যা করবে ।
advertisement
advertisement
বর্ধমান সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন , প্রশাসনের পরামর্শ মেনে এতদিন বাসিন্দাদের নানাভাবে জীবাণুমুক্ত করে মন্দিরে প্রবেশ করানো হচ্ছিল । স্যানিটাইজিং টানেল বসায় সেই কাজে আরও সুবিধা হল । আপাতত ব্যবসায়ী পরিবার এই টানেল রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাবে । পরবর্তী সময়ে মন্দির কর্তৃপক্ষ তার পরিচর্যার ভার গ্রহণ করবে ।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সুপ্রাচীন সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশদ্বারে বসল স্যানিটাইজিং টানেল, খুশি ভক্তেরা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement