advertisement

Randhir Kapoor : রণধীর কাপুরকে নেওয়া হল ICU-তে, বর্ষীয়ান অভিনেতার জন্য চিন্তায় বলিউড

Last Updated:

এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে রণধীর কাপুরকে।

 রণধীর কাপুর আইসিইউতে
Photo: File Photo
রণধীর কাপুর আইসিইউতে Photo: File Photo
অন্যদিকে এদিন, শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তার সন্তোষ শেট্টি জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। আপাতত ঠিক আছেন রণধীর। পাশাপাশি আইসিইউ থেকেই এক সংবাদমাধ্যমকে রণধীর জানিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। তাঁর এমনি কোনও শারীরিক জটিলতা নেই। লাগছে না অক্সিজেন সাপোর্টও।
যদিও বলিঊডের অন্দরের রণধীর কাপুরকে নিয়ে চিন্তা বেড়েছে। তাঁর এমনিতে রোগজনিত কোমরবিডিটি না থাকলেও বয়স যাতে ‘ফ্যাক্টর’ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে খেয়াল রাখছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, আজ ৩০ এপ্রিল। এমনিতেই মন খারাপ কাপুর পরিবারের। গত বছর এ দিনই প্রয়াত হন রণধীর কাপুরের ভাই ঋষি কাপুর। করোনার হানাও কাপুর পরিবারে নতুন নয়। রণধীরের আগেও কাপুর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন নিতু সিং কাপুর, রণবীর কাপুর। সব মিলিয়ে একের পর এক ঘটনায় কাপুর পরিবারের মন ভারাক্রান্ত। তবে তারই মধ্যে এল ছড়িয়ে আছে করিনার ছোট ছেলের আগমন। আপাতত নাতির মুখ চেয়েই দ্রুত সুস্থ হয়ে উঠবেন দাদু। এমনটাই চাইছেন পরিবারের সকলে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Randhir Kapoor : রণধীর কাপুরকে নেওয়া হল ICU-তে, বর্ষীয়ান অভিনেতার জন্য চিন্তায় বলিউড
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement