advertisement

করোনা অশ্বগন্ধা রুখে দেয়! রামদেবের ভাইরাল ভিডিও-এ রেগে আগুন চিকিত্‍সাবিজ্ঞানীরা

Last Updated:

তীব্র প্রতিক্রিয়া আসে চিকিত্‍সকদের কাছ থেকে৷ পাবলিক হেল্থ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া-র এপিডেমিলজি-র অধ্যাপক গিরিধর বাবুর কথায়, এই ধরনের মিথ্য প্রচার ভুল বার্তা ছড়াচ্ছে৷ যে সব মানুষ স্বল্প শিক্ষিত, তাঁরা ভুল বুঝছেন৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের ওষুধ, ভ্যাকসিন আবিষ্কারের জন্য যখন গোটা বিশ্ব চেষ্টা করছে, তখন যোগগুরু রামদেব করোনা রোখার আয়ুর্বেদিক ওষুধ রয়েছে বলে দাবি করলেন৷ সেই ওষুধটির নাম অশ্বগন্ধা৷ রামদেবের এহেন দাবিতে রেগে আগুন ডাক্তাররা৷ শুধু তাই নয়, পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতার দাবি, যোগাভ্যাসের মাধ্যমে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও করোনা ভাইরাসের ভয় থাকবে না।
একটি প্রোমোশনাল ভিডিও-তে রামদেব বলেন, 'আমরা বৈজ্ঞানিক গবেষণা করেছি৷ তাতে অশ্বগন্ধা পেয়েছি, যা করোনাকে মানব শরীরে বাসা বাঁধতে দেয় না৷' কিন্তু এই দাবির স্বপক্ষে কোনও প্রামাণ্য নথি দেখাতে পারেননি তিনি৷ তাঁর দাবি, তিনি ওই রিসার্চ পেপার একটি জার্নালে পাঠিয়েছেন৷ রামদেবের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল৷
advertisement
advertisement
এরপরই তীব্র প্রতিক্রিয়া আসে চিকিত্‍সকদের কাছ থেকে৷ পাবলিক হেল্থ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া-র এপিডেমিলজি-র অধ্যাপক গিরিধর বাবুর কথায়, 'এই ধরনের মিথ্য প্রচার ভুল বার্তা ছড়াচ্ছে৷ যে সব মানুষ স্বল্প শিক্ষিত, তাঁরা ভুল বুঝছেন৷ রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ে রামদেবের ট্যুইট মানুষকে বিভ্রান্ত করবে৷' একই সঙ্গে এই ধরনের বিজ্ঞাপন অবিলম্বে ব্যান করার জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা অশ্বগন্ধা রুখে দেয়! রামদেবের ভাইরাল ভিডিও-এ রেগে আগুন চিকিত্‍সাবিজ্ঞানীরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement