advertisement

করোনার সুযোগে কালোবাজারি! মেদিনীপুরে পুলিশ-পুরসভার যৌথ অভিযান বাজারে

Last Updated:

শনিবার তারা শহরের সব কটি বাজারে অভিযান চালায়৷ মেদিনীপুর পুরসভার ভারপ্রাপ্ত এসআই সুশান্ত মহাপাত্র জানান, আলু বা নিত্যপ্রয়জনীয় জিনিস কেউ মজুত রেখে কালোবাজারি করছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান৷

#মেদিনীপুর: করোনা ভাইরাসের আবহেও কালোবাজারি চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী৷ ইতিমধ্যেই দাম বাড়িয়ে জিনিস বিক্রি করার অভিযোগ এসেছে বিভিন্ন জেলা থেকে৷ এ বার আলু, শাক-সবজি সহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কালোবাজারি ঠেকাতে যৌথ অভিযানে নামল মেদিনীপুর পুরসভা ও কোতোয়ালি থানা৷
শনিবার তারা শহরের সব কটি বাজারে অভিযান চালায়৷ মেদিনীপুর পুরসভার ভারপ্রাপ্ত এসআই সুশান্ত মহাপাত্র জানান, আলু বা নিত্যপ্রয়জনীয় জিনিস কেউ মজুত রেখে কালোবাজারি করছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান৷
এ দিন তাঁরা দেখতে পান, বেশি কয়েকটি বাজারে চড়া দামে আলু বিক্রি করা হচ্ছে৷ ওই ব্যবসায়ীদের সাবধান করে দেন৷ পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে, বেশি করে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে বাড়িতে মজুত রাখার কোনও দরকার নেই৷ এ বার ধারাবাহিক ভাবে মেদিনীপুরে অভিযান চালাবে পুলিশ ও পুরসভা৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার সুযোগে কালোবাজারি! মেদিনীপুরে পুলিশ-পুরসভার যৌথ অভিযান বাজারে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement