advertisement

‘আমরা অস্পৃশ্য, পুরনো পোশাক পাই, মাইনেও কাটা হচ্ছে’- করোনায় যুদ্ধরত সৈনিকদের করুণ কাহিনী

Last Updated:

ওঁরাই সামনে থেকে লড়ছেন আর ওঁদের সঙ্গেই এই ব্যবহার

#নয়াদিল্লি: স্বাস্থ্যকর্মী - ওঁরাই সামনের সারিতে থেকে লড়াই করছেন মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে ৷ প্রধানমন্ত্রী নিজের বার্তায় বারবার বলেছেন যোদ্ধারা করোনার বিরুদ্ধে লড়ছেন তাঁদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ কিন্তু হঠাৎই সরকারি হাসপাতালের এক করুণ চিত্র সকলকেই চমকে দিচ্ছে ৷ তাঁদের দাবি তাঁদের যেভাবে সকলের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে তাতে তাঁরা কাজের মোটিভেশন পাচ্ছেন না ৷
News18 কথা বলেছে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী ও নার্সদের সঙ্গে ৷ এমনই দিল্লির সরকারি হাসপাতালের নার্স জানিয়েছেন ভুরিভুরি উদাহরণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে তাঁদেরকে কার্যত অস্পৃশ্য করে দেওয়া হয়েছে ৷ এটা অন্য কোথাও হচ্ছে তা নয় একেবারে যে হাসপাতালে তারা কাজ করছেন সেখানেই হচ্ছে ৷
‘১৪ দিনের একটানা শিফটের পর তাঁদের প্রত্যেকের রক্তের স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে ওরা নির্দিষ্ট কিছু টয়লেট ও ওয়াশবেসিন ব্যবহার করছেন ৷ সিনিয়র চিকিৎসকদের এরপর টানা ১৪-১৫ দিনের ছুটি দেওয়া হচ্ছে অন্যদিকে আমাদের রিপোর্ট নেগেটিভ এলে তিন থেকে চারদিনের মধ্যে ফের কাজে যোগ দিতে হচ্ছে ৷ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সিনিয়রদের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে ৷ আমাদের এক সহকর্মী পজিটিভ আসায় তাঁকে হাসপাতালের বাইরে ১২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল, সে একাই বসেছিল ভর্তি হওয়ার আগে অবধি ৷ ’
advertisement
advertisement
নিজের স্ত্রীও পিঙ্কি গৌতমের ব্লাডস্যাম্পেল পজিটিভ হয় ৷ তিনি তাঁর নিজের হাসপাতালে আইসিইউয়ের দায়িত্বে থাকা রোগিদের দেখেছিলেন ৷ তাদের একজন করোনায় মারা ়যান ৷ পিঙ্কির রিপোর্ট আসার ২৪ ঘণ্টা পরে হাসপাতাল তার জন্য বেড দিতে পেরেছে ৷
ডি কে গৌতম নামের সেই স্বাস্থ্য কর্মীর সরাসরি অভিযোগ তাদের কোনও করোনা যোদ্ধা নয় একেবারে দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো ব্যবহার করা হচ্ছে ৷ এছাড়াও তিনি উদাহরণ দিয়েছেন একাধিক নার্স যাদের মধ্যে সংক্রমণের হালকা লক্ষণ দেখা যাচ্ছে ১৫ দিন পরেও অনেকক্ষেত্রে তাদের টেস্ট করা হচ্ছে না ৷ পাশাপাশি তাদের বক্তব্য পরীক্ষা করার পরেও যেখানে ৩-৪ দিন লাগে রিপোর্ট আসতে ৷
advertisement
করোনা আক্রান্ত রোগিদের যাঁরা স্নান করাচ্ছেন বা অন্য সেবাযত্ন করছেন তাদের পিপিই পর্যন্ত দেওয়া হচ্ছে না ৷ তাঁরা যখন চিকিৎসক বা নার্সদের কাছে সেটা চাইছেন তখন তাদের ব্যবহার করা পিপিই তাদের দিয়ে দেওয়া হচ্ছে ৷
এদের অনেকেই মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা পান, তারা ভীত হয়ে আছেন এর পরেও হয়ত তারা আর কাজ করবেন না৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘আমরা অস্পৃশ্য, পুরনো পোশাক পাই, মাইনেও কাটা হচ্ছে’- করোনায় যুদ্ধরত সৈনিকদের করুণ কাহিনী
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement