advertisement

COVID 19 সংক্রমণ - এবার জন্মদিন সেলিব্রেট করছেন না সচিন

Last Updated:

হ্যাপি বার্থডে সচিন

#মুম্বই : সচিন তেন্ডুলকর যাঁকে ভক্তরা ভগবান নামে ডাকেন শুক্রবার তিনি ৪৭ হলেন ৷ ক্রিকেট বইয়ে বিভিন্ন পুরোন পরিসংখ্যান যিনি ভেঙেচুরে একের পর এক মাইলস্টোন তৈরি করে ক্রিকেটের সংজ্ঞাও বদলে দিয়েছেন ৷
তবে এবার কোনও জন্মদিন সেলিব্রেট করবেন না সিদ্ধান্ত নিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ মারণ এই ভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনে থেকে লড়াই করছে যাঁরা তাঁদের লড়াইকে সম্মান জানাতেই এই ধরণের সিদ্ধান্ত নিয়েছেন মাস্টারব্লাস্টার ৷
সর্বভারতীয় সংবাদ সংস্থার মত অনুযায়ি , ‘সচিন স্থির করেছেন এটা সেলিব্রিশনের সময় নয়, তিনি মনে করেছেন এটাই চিকিৎসক, নার্স, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের, পুলিশকর্মী , সামরিককর্মী যাঁরা লড়াই করেছেন ৷ ’
advertisement
advertisement
তেন্ডুলকর ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছেন ৷ তাছাড়াও বিভিন্ন রকমের ত্রাণকার্যেও টাকা দিয়েছেন ৷
নিজের ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি যেভাবে ফ্যানদের মন জিতে নিয়েছেন ৷ তাঁর এতটাই জাদু যে অনেক সময়েই ফ্যানরা তাঁর খেলায় তিনি আউট হয়েছেন আর টেলিভিশন অফ করে দিয়েছেন দর্শকরা এরকমই হত ৷ যখন সচিন আউট হতেন তখন দর্শকরা তাদের নখ কামড়াতেন ও সিট খামচিয়ে ধরতেন ৷
advertisement
সচিন তেন্ডুলকর ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন ৷ পাকিস্তানের বিরুদ্ধে খেলা দিয়ে অভিষেক ঘটেছিল এই ক্রিকেটারের ৷ তাঁর একের পর রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স তাঁকে আস্তে আস্তে এতটাই উঁচুতে নিয়ে গিয়েছিল যে ডন ব্র্যাডম্যানের সঙ্গেও তুলনা শুরু হয়েছিল ৷
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটের একদিনের ক্রিকেটকেও বিদায় জানান ডিসেম্বর মাসে ৷ ২০১৩ সালে র অক্টোবরে শেষ টি টোয়েন্টি খেলেছিলেন ৷ আর সব ধরণের ক্রিকেট থেকে ২০০ তম ও ফাইনাল টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ সেই দিনটা ছিল ১৩ নভেম্বর ২০১৩ ৷
advertisement
তেন্ডুলকর ও পরিসংখ্যান
------------------------------------
সচিন নিজের কেরিয়ার শেষ করেছিলেন আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে ৷ সবরকমের ফর্ম্যাট মিলিয়ে তাঁর মোট রান ৩৪,৩৫৭ ৷ ২০০ টি টেস্টে তিনি করেছিলেন ১৫,৯২১ রান, ৪৬৩ টি একদিনের ম্যাচে করেছিলেন ১৮৪২৬ রান , একটি টি টোয়েন্টিতে করেছিলেন ১০ রান ৷
তেন্ডুলকর প্রথম ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে  প্রথম  দ্বিশতরান করেছিলেন ৷ ২০১০ এ ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিনি ৷
advertisement
২০১২ -র ১৬ মার্চ সচিন তেন্ডুলকর প্রথম ক্রিকেটার হিসেবে শতরানের সেঞ্চুরি করেছিলেন তিনি ৷ যে নজির হয়ত বিশ্ব ক্রিকেটে কেউ কোনওদিনই ভাঙতে পারবেন না ৷ এই শততম শতরানের জন্য তেন্ডুলকরকে এক বছর ও ৩৪ ইনিংস অপেক্ষা করতে হয়েছিল ৷ বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে এশিয়া কাপে ১৪৭ বলে ১১৪ রান করে এই নজির ছুঁয়েছিলেন মাস্টারব্লাস্টার ৷
advertisement
সচিন মোট ৬ টি বিশ্বকাপে খেলেছেন ২০১১ -তে ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত, আর বিশ্বকাপজয়ী দলের সদস্য হন সচিন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID 19 সংক্রমণ - এবার জন্মদিন সেলিব্রেট করছেন না সচিন
Next Article
advertisement
Explained: নিউজিল্যান্ডের হারে বেঁচে রইল পাকিস্তানের আশা, ১৩ ওভারে রান তাড়া না ৬১ রানে জয়? কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান, জেনে নিন
১৩ ওভারে রান তাড়া না ৬১ রানে জয়? কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান, জেনে নিন
  • ১৩ ওভারে রান তাড়া না ৬১ রানে জয়?

  • কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

  • নিউজিল্যান্ডের হারে বেঁচে রইল পাকিস্তানের আশা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement