advertisement

Unlock 1.0: কন্টেইনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত দেশজুড়ে লকডাউন, নাইট কার্ফুর সময় কমাল কেন্দ্র

Last Updated:

কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী নাইট কার্ফুর সময় ১২ ঘণ্টা থেকে কমে দাঁড়াল ৮ ঘণ্টা ৷

#নয়াদিল্লি: চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার একদিন আগেই নয়া ঘোষণা ৷ Unlock 1.0, শুরু হল লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, দেশ জুড়ে ৩০ জুন পর্যন্ত চলবে লকডাউন, তবে তা শুধু কন্টেইনমেন্ট জোনের ক্ষেত্রেই জারি থাকবে ৷ দেশের বাকি অংশে ধীরে ধীরে তুলে নেওয়া হবে লকডাউন৷ Unlock প্রক্রিয়া চলবে তিন দফায় ৷ Unlock 1.0-তে নাইট কার্ফুর সময় কমাল কেন্দ্র ৷
কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী নাইট কার্ফুর সময় ১২ ঘণ্টা থেকে কমে দাঁড়াল ৮ ঘণ্টা ৷ চতুর্থ দফার লকডাউনে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা অবধি লকডাউনের ঘোষণা করেছিল কেন্দ্র ৷ এবার নয়া গাইডলাইন অনুসারে সন্ধে সাতটার বদলে রাত ৯টা থেকে ভোর পাঁচটা অবধি জারি থাকবে নাইট কার্ফু ৷ কেন্দ্রের কড়া নির্দেশ এই সময়ের  মধ্যে জরুরি কাজ ছাড়া বাইরে বেরনো যাবে না ৷  একমাত্র এমারজেন্সি পরিষেবার ক্ষেত্রে ছাড় ৷
advertisement
শনিবারই লকডাউনের পরবর্তী পর্যায়ের গাইডলাইড প্রকাশ করল কেন্দ্র ৷ একাধিক বিষয়ে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা ৷ ৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলছে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 1.0: কন্টেইনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত দেশজুড়ে লকডাউন, নাইট কার্ফুর সময় কমাল কেন্দ্র
Next Article
advertisement
‘আমিও মরেছি...আমি ঠিক আছি...রাহুল দা ঠিক আছে তো?’ আতঙ্কিত, শোকে বিহ্বল নায়িকা শ্বেতা
‘আমিও মরেছি...আমি ঠিক আছি...রাহুল দা ঠিক আছে তো?’ আতঙ্কিত, শোকে বিহ্বল নায়িকা শ্বেতা
  • শ্বেতা বলেন, ‘‘আমরা তো এখনই একসঙ্গে শ্যুটিং করছিলাম।’’

  • সমুদ্রে শ্যুটিং করছিলাম তো আমরা। আমিও মরেছি। আমি ঠিক আছি?’’

  • 'রাহুল দাকে গিয়ে দেখ না, রাহুল দা ঠিক আছে তো?’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement