advertisement

বাংলায় নতুন আক্রান্ত ১১২, মৃত বেড়ে ৭২! যথেষ্ট ভাল লকডাউন, দাবি স্বরাষ্ট্রসচিবের

Last Updated:

রাজ্য সরকারের তরফে এ দিনও দাবি করা হয়েছে, রাজ্যে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে৷

#কলকাতা: রাজ্যে নতুন করে আরও ১১২ জনের শরীরে মিলল করোনার সংক্রমণ৷ মৃত্যুও হয়েছে আরও চারজনের৷ ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৭২৷ এ দিন নবান্নে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷
স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫৬ জন৷ তার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪০৭ জন৷ গত ২৪ ঘণ্টায় মাত্র একজন করোনা আক্রান্তই সুস্থ হয়ে উঠেছেন৷ ফলে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৬৫ জন৷
রাজ্য সরকারের দাবি অনুযায়ী, দৈনিক গড়ে আড়াই হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ গত চব্বিশ ঘণ্টায় মোট ২৫৭০টি নমুনা পরীক্ষা হয়েছে৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩০১৪১৷
advertisement
advertisement
advertisement
স্বরাষ্ট্রসচিব এ দিন মনে করিয়ে দিয়েছেন, কলকাতা সহ গোটা রাজ্যের জন ঘনত্ব অত্যন্ত বেশি৷ সেই কারণে অতীতেও বিভিন্ন মহামারির ক্ষেত্রে কলকাতা বেশি ভুগেছে৷ তার মধ্যেও কলকাতা সহ গোটা রাজ্যেই লকডাউন যথেষ্ট ভাল ভাবেই মানা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রসচিব৷ ঝুঁকি নিয়ে কাজ করেও লকডাউনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশেরও প্রশংসা করেন তিনি৷
advertisement
রাজ্য সরকারের তরফে এ দিনও দাবি করা হয়েছে, রাজ্যে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে৷ রাজ্যে মোট করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৮০৩৬টি বেড রয়েছে৷ ভেন্টিলেটর রয়েছে ৭১টি৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাংলায় নতুন আক্রান্ত ১১২, মৃত বেড়ে ৭২! যথেষ্ট ভাল লকডাউন, দাবি স্বরাষ্ট্রসচিবের
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement