advertisement

করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দান মোহনবাগানের

Last Updated:

মুখ‌্যমন্ত্রীর ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ২০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মোহনবাগান কর্তারা।

#কলকাতা: করোনা মোকাবিলায় সরকারকে সাহায্যে দেশের বহু ক্রীড়াবিদরাই ইতিমধ্যে এগিয়ে এসেছেন ৷ এবার এই কাজে এগিয়ে এল দেশের শতাব্দী প্রাচীণ ক্লাব মোহনবাগানও ৷ করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে থাকার জন‌্য মুখ‌্যমন্ত্রীর ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ২০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মোহনবাগান কর্তারা।
করোনা আতঙ্ক এখন ঘুম কেড়েছে গোটা বিশ্বের ৷ এই মারণ ভাইরাসের মোকাবিলায় সবচেয়ে ভাল উপায় অবশ্যই নিজেকে বাড়িতে লকডাউন রাখা ৷ খুব বেশি প্রয়োজন না হলে রাস্তায় এখন বেরোনো একেবারেই নিষেধ ৷ এই বিপদের সময় অসহায় মানুষদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে সাহায্যের কাজে এবার এগিয়ে এল আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানও ৷
advertisement
মোহনবাগান কর্তারা ঠিক করেন, এই বিপদের সময় অসহায় মানুষদের সেবার জন‌্য মুখ‌্যমন্ত্রীর হাত আরও শক্ত করবেন। তাই ক্লাবের তরফে ২০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত। পাশাপাশি সবুজ-মেরুন কর্তাদের আশা, এরপর অন‌্যান‌্য ক্লাবও মুখ‌্যমন্ত্রীর এমার্জেন্সি রিলিফ ফান্ডে সাহায‌্য করে করোনা বিরোধী লড়াইয়ে পাশে থাকবে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দান মোহনবাগানের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন ! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
  • রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন !

  • ঠান্ডা কমবে

  • উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement