advertisement

প্রাতঃরাশ থেকে নৈশভোজ, প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টারে তিনবেলা খাবার পৌঁছে দিচ্ছেন মন্ত্রী

Last Updated:

সকালের টিফিন ছাড়াও মিলছে দুপুর ও রাতের খাবার । টিফিনে থাকছে চপ মুড়ি , পুরি সবজি । দুপুর ও রাতের খাবারে থাকছে ডিম ভাত বা সোয়াবিনের তরকারি , ডাল , ভাত ।

#কালনা: ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের অনেকেই রয়েছেন কোয়ারেন্টাইন সেন্টারে । সেই শ্রমিকদের জন্য খাবার পাঠাচ্ছেন মন্ত্রী ! রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার পূর্বস্থলী এক নম্বর ব্লকের অন্তর্গত ষোলটি কোয়ারেন্টাইন সেন্টারে তিন বেলা করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে । রান্না করা খাবার মেলায় খুশি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকরা ।
রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারগুলির পরিকাঠামো নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার ঝড় উঠছে । বেশ কিছু স্কুল ঘরকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তুলেছে প্রশাসন । সেইসব কোয়ারেন্টাইন সেন্টারের অনেকগুলিতেই পরিকাঠামো যথোপযুক্ত নয়, প্রয়োজনমতো শৌচাগার নেই বা পানীয় জলের ব্যবস্থা নেই বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বাইরের রাজ্য থেকে আসা বাসিন্দারা । সেই পরিস্থিতিতে পূর্বস্থলী এক নম্বর ব্লকের ষোলটি কোয়ারেন্টাইন সেন্টারে তিনবেলা খাবার পৌঁছে দিয়ে নজির গড়েছেন এলাকার বিধায়ক প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ । গত তিন সপ্তাহ ধরে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রান্না করিয়ে সেই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে।
advertisement
সকালের টিফিন ছাড়াও মিলছে  দুপুর ও রাতের খাবার । টিফিনে থাকছে চপ মুড়ি , পুরি সবজি । দুপুর ও রাতের খাবারে থাকছে ডিম ভাত বা সোয়াবিনের তরকারি ,  ডাল , ভাত । ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সবজি রান্না হচ্ছে ।
advertisement
বিরোধীরা এর পেছনে ভোটের রাজনীতির গন্ধ পাচ্ছেন । তবে সে সবে পাত্তা দিতে নারাজ পোড় খাওয়া এই রাজনীতিবিদ । মন্ত্রী বলেন, কোয়ারেন্টাইন সেন্টারে যারা রয়েছেন তারা সকলেই আমাদের এলাকার বাসিন্দা । কাজের প্রয়োজনে তারা ভিন রাজ্যে গিয়েছিলেন । করোনা ও তার জেরে লকডাউন পরিস্থিতি তাঁদের ফিরে আসতে বাধ্য করেছে । সেইসব বাসিন্দারা কেউ যাতে অভুক্ত না থাকেন তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সেই নির্দেশ মেনে এলাকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাসিন্দাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে । স্থানীয় পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সেই রান্না হচ্ছে । প্রতিদিন স্থানীয় যুবকরা অক্লান্ত পরিশ্রম করে স্কুলগুলিতে ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছেন । কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাড়ি ফিরে যাবার পর তাঁরা যাতে বিনামূল্যে রেশনের খাদ্য সামগ্রী পান তাও নিশ্চিত করা হচ্ছে।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
প্রাতঃরাশ থেকে নৈশভোজ, প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টারে তিনবেলা খাবার পৌঁছে দিচ্ছেন মন্ত্রী
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement