advertisement

বেসরকারি বাস নিয়ে চালাবে সরকার, বাস মালিকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Last Updated:

বাস মালিকদের উদ্দেশে তিনি ফের বলেন, 'এটা দরাদরি করার সময় নয়৷ মানুষের পাশে দাঁড়ানোর সময়৷'

#কলকাতা: বুধবার থেকে রাস্তায় বেসরকারি বাস না নামলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার৷ প্রয়োজনে বেসরকারি বাস তুলে নিয়ে সরকারই তা চালাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, বিপর্যয় মোকাবিলা আইনানুগ ক্ষমতা প্রয়োগ করেই এই পদক্ষেপ করবে সরকার৷
ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বেসরকারি বাস মালিকরা রাস্তায় বাস নামাচ্ছেন না৷ রাজ্য সরকার ৬০০০ বেসরকারি বাসকে মাসে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দিতে চাইলেও বাস মালিকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের সঙ্গে বৈঠকে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা ক্ষতিপূরণ নিয়ে বাস চালানোর শর্তে রাজি হয়েছিলেন৷ কিন্তু পরে তাঁরা সিদ্ধান্ত বদল করে অন্য কথা বলছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বাধ্য হয়েই সরকারকে কড়া পদক্ষেপ নিতে হচ্ছে৷ তিনি জানিয়েছেন, বুধবার থেকে যদি রাস্তায় পর্যাপ্ত সংখ্যক বেসরকারি বাস না নামে, তাহলে বেসরকারি বাস নিয়ে নিজেরাই চালাবে সরকার৷ নিয়ম মেনে বাস মালিকদের ভাড়া মিটিয়ে দেওয়া হবে৷ বেসরকারি বাসের চালক, কন্ডাক্টররা যদি সরকারের হয়ে কাজ করতে রাজি হয়, তাহলে সরকারই তাঁদের বেতন দেবে৷ তা না হলে বিকল্প ব্যবস্থা করা হবে৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, '২৭ কোটি টাকা ভর্তুকি দিতে চেয়েছিলাম৷ এই টাকাটা সাধারণ মানুষের পকেট থেকে টাকা না কেটে সরকারের পকেট থেকে দেব বলেছিলাম৷ আমি নিজে বাস মালিকদের সঙ্গে কথা বলেছিলাম৷ আশা করব আগামিকাল ১ জুলাই থেকেই সাধারণ মানুষের সুবিধায় রাস্তায় ৬০০০ বাস নামবে৷ সেক্ষেত্রে সরকার বাস প্রতি মাসে পনেরো হাজার টাকা করে ভর্তুকি দেবে৷ আর তা না হলে তো উপায় বের করতে হবে৷ আইন অনুযায়ী সরকারকে ব্যবস্থা নিতে হবে৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি বেসরকারি বাস নিয়ে সরকারই আগামী তিন মাস ড্রাইভার দিয়ে চালাবে৷'
advertisement
বাস মালিকদের উদ্দেশে তিনি ফের বলেন, 'এটা দরাদরি করার সময় নয়৷ মানুষের পাশে দাঁড়ানোর সময়৷' তিনি আরও বলেন, 'ডিজেলের দাম বাড়লেই যদি বাস ভাড়া বাড়াতে হয় তাহলে জ্বালানির দাম কমলে বাস ভাড়া কমানোর ব্যবস্থা করা যায় কি না, তাও ভেবে দেখতে হবে সরকারকে৷'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বেসরকারি বাস নিয়ে চালাবে সরকার, বাস মালিকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement