advertisement

১৫ অগাস্টেই করোনার ভ্যাকসিন লঞ্চের প্রস্তুতি ICMR-এর, এটা কি বাস্তবসম্মত?

Last Updated:

১২টি ক্লিনিক্যাল ট্রায়াল সাইটের মধ্যে রয়েছে, এইমস-দিল্লি, এইমস পটনা, NIMS- হায়দরাবাদ, PGIMS-রোহতক, কিং জর্জ হাসপাতাল (বিশাখাপত্তনম) ইত্যাদি৷

#নয়াদিল্লি: স্বাধীনতা দিবস অর্থাত্‍ ১৫ অগাস্টে করোনা ভাইরাসের ভ্যাকসিন (Covaxin) লঞ্চ করার পরিকল্পনা করেছে ICMR (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ)৷ ভ্যাকসিনটি তৈরি হয়েছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর-এর যৌথ উদ্যোগে৷ দ্রুত ক্লিনিক্যাল ট্রায়ালের নির্দেশ দেওয়া হয়েছে৷ ICMR ও ভারত বায়োটেক ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের উপর কাজ শুরু করে দিয়েছে৷
Covaxin-এর মানব শরীরে ট্রায়াল চলতি মাসেই শুরু হয়ে যাচ্ছে৷ প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে ভাল ফল মিলেছে ওই ভ্যাকসিনের৷ বিশ্বের সবচেয়ে সস্তা হেপাটাইটিস ভ্যাকসিনও এই ভারত বায়োটেক-ই তৈরি করে৷ একই সঙ্গে বিশ্বের প্রথম সংস্থা, যারা জিকা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে৷ ভারত বায়োটেকের চেয়ারম্যান ও এমডি কৃষ্ণ এল্লা ভারতের মলিকিউলার রিসার্চের পথিকৃত৷ তামিলনাড়ুর এক কৃষকের ছেলে কৃষ্ণ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একটি বায়োটেক পার্ক তৈরির পরামর্শ দিয়েছিলেন৷ পরে তা বিখ্যাত৷
advertisement
পোলিও, র‌্যাবিস, রোটাভাইরাস, জাপানি এনসেফালাইটিস ও চিকুনগুনিয়ার ভ্যাকসিনও তৈরি করে এই সংস্থাটি৷ ICMR-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব ভারত বায়োটেক-কে চিঠিতে লিখেছেন, 'BBV152 COVID ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সাইট হিসেবে আপনাদের বাছা হয়েছে৷ করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া জনস্বাস্থ্য আপত্কা‍লীন অবস্থায় দ্রুত ভ্যাকসিন লঞ্চ করা অত্যন্ত জরুরি৷ তাই ৭ জুলাইয়ের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে৷  এই প্রকল্পকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে৷'
advertisement
advertisement
১২টি ক্লিনিক্যাল ট্রায়াল সাইট বাছা হয়েছে৷ রয়েছে, এইমস-দিল্লি, এইমস পটনা, NIMS- হায়দরাবাদ, PGIMS-রোহতক, কিং জর্জ হাসপাতাল (বিশাখাপত্তনম) ইত্যাদি৷ ভারত বায়োটেক ইতিমধ্যে জানিয়েছে, প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের সব প্রক্রিয়াতে সাফল্য মিলেছে৷ গোটা প্রক্রিয়াটি ICMR মনিটরিং করেছে৷ সংস্থার এ বার প্রাথমিক ভূমিকা হল, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করা৷ তাতে সাফল্য পেলে কয়েক কোটি ডোজ তৈরি করা৷ সংস্থা জানিয়েছে, গোটা দেশকে ভ্যাকসিন সাপ্লাই করার মতো ক্যাপাসিটি তাদের নেই৷
advertisement
কেন ভারত বায়োটেককে বাছা হল? ভারত বায়োটেকের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করছে ICMR৷ এর আগে রোটাভাইরাস ও H1N1 ভ্যাকসিন তৈরিতেও যৌথ ভাবে কাজ করেছে৷ সূত্রের খবর, হায়দরাবাদের জেনম ভ্যালিতে সংস্থার বায়ো সেফটি লেভেলে-৩ কন্টেইনমেন্ট ফেসিলিটিতে তৈরি করা হবে ভ্যাকসিনটি৷ এই ধরনের ভ্যাকসিন বিএসএল-৩ কন্টেইনমেন্ট ফেসিলিটিতে তৈরি করা উচিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷
advertisement
১৫ অগাস্টের মধ্যে করোনার ভ্যাকসিন কতটা বাস্তব সম্মত?
সাধারণ দৃষ্টিতে দেখলে, এটা অসম্ভব৷ একটি ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালেই সময় লাগে অন্তত ৬ মাস৷ তবে যেহেতু করোনা অতিমারি জনস্বাস্থ্য আপতকালীন অবস্থা, তাই সরকার ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কিত যাবতীয় অনুমোদনে দ্রুত ছাড়পত্রের ব্যবস্থা করেছে৷
ভ্যাকসিন বিশেষজ্ঞ ও Hilleman ল্যাবস-এর প্রাক্তন সিইও দেবেন্দ্র গিল CNBC-TV18-কে জানিয়েছেন, বিজ্ঞানসম্মত ভাবে ১৫ অগাস্টের মধ্যে ভ্যাকসিন আনা সম্ভব নয়৷ তাঁর কথায়, 'ICMR-এর স্বীকার করা উচিত, ওটা টাইপো হয়েছে৷ ডেটটা হওয়া উচিত ছিল ২০২১ সাল৷ তা হলে গণহিস্টিরিয়া হত না৷ বাস্তবে থাকতে পারত মানুষ৷'
advertisement
সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এগজিকিউটিভ ডিরেক্টর সুরেশ যাদবও ICMR-এর ভ্যাকসিন লঞ্চের ডেডলাইন নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তাঁর কথায়, 'আমার মতে, ১৫ অগাস্টের মধ্যে ভ্যাকসিন লঞ্চ করা সম্ভব নয়৷'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
১৫ অগাস্টেই করোনার ভ্যাকসিন লঞ্চের প্রস্তুতি ICMR-এর, এটা কি বাস্তবসম্মত?
Next Article
advertisement
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
  • এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিনের হয় না !

  • এর পিছনে আসল কারণ কী?

  • নিয়ম আলাদা কেন সচিনের ক্ষেত্রে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement