advertisement

#Coronavirus in India৷ ভারতীয় দলেও করোনা আতঙ্ক! বলে থুতু লাগাতে ভয় পাচ্ছেন ক্রিকেটাররা

Last Updated:
#ধরমশালা: করোনা ভাইরাস সতর্কতায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতে এসে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ ভারতীয় দলের ক্রিকেটাররাও যে করোনা সতর্কতায় নিজেদের মতো করে প্রস্তুতি নিলেন, সেই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমার৷ তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যবহৃত বলে মুখের লালা যথসম্ভব কম লাগাবেন তাঁরা৷
তবে এ বিষয়ে দলের চিকিৎসকই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভুবনেশ্বর৷
সাধারণত বলের একটি দিক চকচকে রাখতে তাতে ক্রমাগত থুতু বা মুখের লালা লাগান ক্রিকেটাররা৷ কিন্তু করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় সে বিষয়ে সতর্ক হচ্ছে ভারতীয় দল৷ কারণ থুতু থেকেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে৷ ভুবনেশ্বর বলেছেন, 'এই বিষয়টি নিয়ে আমরা ভেবেছি ঠিকই৷ কিন্তু এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি৷ কারণ বলে লালা না লাগালে একদিক চকচকে থাকবে না৷ তখন আমরা অনেক রান দিয়ে ফেলব৷ আর সেক্ষেত্রে আপনারাই আমাদের সমালোচনা করবেন৷'
advertisement
advertisement
বিষয়টি যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাঁরা আলোচনা করছেন, তা স্বীকার করে নিয়েছেন ভুবনেশ্বর৷ দলের চিকিৎসকের সঙ্গে আলোচনার পর বুধবরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus in India৷ ভারতীয় দলেও করোনা আতঙ্ক! বলে থুতু লাগাতে ভয় পাচ্ছেন ক্রিকেটাররা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement