advertisement

Coronavirus in India: স্বস্তির খবর! দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমল, নামল ১ লক্ষের নীচে

Last Updated:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন।

নয়াদিল্লি: অবশেষে কিছুটা হলেও স্বস্তির খবর ৷ ভারতে দৈনিক করোনা আক্রান্ত সংখ্যা নামল ১ লক্ষের নীচে ৷ গত দু’মাস ধরে এই সংখ্যাটা ছিল অনেকটাই বেশি ৷ একসময়ে ৪ লক্ষেও পৌঁছে গিয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ কিছুটা হলেও কমেছে কোভিডে মৃত্যুর সংখ্যাও ৷ সেদিক থেকে বিচার করলে বলা যেতেই পারে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে উন্নতির পথে ভারত ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। গত ৩ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা শেষবার ৯০ হাজারের কম ছিল। মৃত্যু হয়েছে ২১২৩ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়েছেন ১,৮২,২৮২ জন ৷
advertisement
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ২,১২৩ জনের। এই নিয়ে দেশে করোনায় এখনও পর্যন্ত মোট মৃ্ত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৩,৫১,৩০৯ জন ৷ গত ২-৩ সপ্তাহ ধরেই দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা কমছে ৷ সেই সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও ৷ যা অবশ্যই ভাল খবর ৷ গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন সাড়ে ৩৩ লক্ষের বেশি মানুষ। দেশে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ২৩,৬১,৯৮,৭২৬ ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus in India: স্বস্তির খবর! দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমল, নামল ১ লক্ষের নীচে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement