advertisement

Coronavirus in India| ইরান থেকে ভারতে ফিরলেন ৫৮ তীর্থযাত্রী, করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়াল

Last Updated:

করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, খুব শীঘ্রই মহামারির আকার নেবে করোনা৷ মঙ্গোলিয়াতেও একজনের দেহে করোনা ভাইরাস মিলেছে৷ সে দেশের সরকার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে৷

#নয়াদিল্লি: নোভেল করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা গোটা বিশ্বে ৪ হাজার ছাড়িয়ে গেল৷ মঙ্গলবার চিনে আরও ১৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন৷ ইরানে আটকে ভারতীয় তীর্থযাত্রী দলের প্রথম পর্যায়ে ৫৮ জনকে দেশে ফেরাল বায়ুসেনার বিশেষ বিমান৷
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ট্যুইটারে লিখেছেন, 'তেহরানে ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ৷ এই রকম প্রতিকুল পরিস্থিতিতে ভারতীয় মেডিক্যাল টিমকেও অসাধারণ কাজ করার জন্য ধন্যবাদ৷ ধন্যবাদ ভারতীয় বায়ুসেনা৷ একই সঙ্গে ইরান সরকারকে ধন্যবাদ৷ ইরানে আটকে থাকা অন্যান্য ভারতীয়দেরও ফেরানোর কাজ চলছে৷'
advertisement
advertisement
এ দিকে করোনা ভাইরাস ঠেকাতে মায়ানমার সীমান্ত বন্ধ করে দিল ভারত৷ মণিপুরে সিল করে দেওয়া হল সীমান্ত৷ মিজোরামও মায়ানমার ও বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিচ্ছে৷ করোনার জেরে আজ হোলি উত্‍সবেও ভাঁটা ভারতে৷
advertisement
করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, খুব শীঘ্রই মহামারির আকার নেবে করোনা৷ মঙ্গোলিয়াতেও একজনের দেহে করোনা ভাইরাস মিলেছে৷ সে দেশের সরকার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে৷
ইউরোপের ৮টি দেশের ভিসা-ফ্রি ট্র্যাভেল বন্ধ করে দিল ভিয়েতনাম৷ এরই মধ্যে আরও একটি ভয়াবহ খবর হল, ইতালিতে জেলগুলিতে বন্দিদের সঙ্গে তাদের পরিবারের দেখা করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি৷ যার জেরে, একটি জেলে বন্দিদের মধ্যে দাঙ্গায় ৬ জন বন্দির মৃত্যু হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus in India| ইরান থেকে ভারতে ফিরলেন ৫৮ তীর্থযাত্রী, করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়াল
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement