advertisement

বর্জ্য মাস্ক-গ্লাভস থেকেই দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ!কীভাবে ফেলবেন এগুলো, এল মহা গুরুত্বপূর্ণ নির্দেশিকা

Last Updated:

মাস্ক নিয়ে এবার বড় বিবৃতি দিল কেন্দ্র সরকার৷

#নয়াদিল্লি: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ তীব্র গতিতে ছড়িয়ে পড়েছে৷ করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বড় হাতিয়ার মাস্ক৷ মাস্ক নিয়ে এবার বড় বিবৃতি দিল কেন্দ্র সরকার৷ এর আগে মাস্ক ও গ্লাভসের ব্যবহার করতে বারবার আর্জি জানিয়েছে সরকার ৷ এর লাভ দেখা গেছে৷ সংক্রমণের হার কিছুটা হলেও যে নিয়ন্ত্রিত রয়েছে তার এটাই কারণ৷
এদিকে মানুষ মাস্ক ও গ্লাভস ব্যবহার করলেও তা কীভাবে বর্জ্য হিসেবে ব্যবহার করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে৷ কারণ ভুলভাবে মাস্ক ও গ্লাভস বাতিল করার জন্য দ্রুত সেগুলি থেকে ছড়াচ্ছে সংক্রমণ৷ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের গাইডলাইন অনুযায়ি যার কোনও করোনা সংক্রমণ নেই তাদের ব্যবহার করা মাস্ক-গ্লাভস যত্রতত্র ফেলা উচিত নয়৷ সেগুলি একটি পেপার ব্যাগে ৭২ ঘণ্টা অবধি রেখে দেওয়া উচিত৷ এরপর সেটা কেটেকুটে ময়লা ফেলার ব্যাগে ফেলে দেওয়া উচিত৷ এটাকে কোভিড ওয়েস্ট হিসেবে না দেখা বায়ো ওয়েস্ট হিসেবে দেখা হবে৷
advertisement
যদিও করোনা সংক্রমিত ব্যক্তির মাস্ক ও গ্লাভসকে কোভিড ওয়েস্ট হিসেবে দেখা হবে৷ এই গ্লাভস ও মাস্ক ফেলতে হলে ঢাকনা দেওয়া বাক্স লাগবে৷ এই বর্জ্য নিতে কোভিড ওয়েস্ট বা বায়ো ওয়েস্টের আলাদা গাড়ি আসবে৷ তারপর নগরনিগমের সেই গাড়িতে ফেলা হবে ওয়েস্ট৷
advertisement
দূষণ পরিষদ জানিয়েছে কোভিড রোগীদের ব্যবহার হওয়া সবকিছু কোভিড ওয়েস্ট নয়৷ গ্লাভস, মাস্ক, সিরিঞ্জ, ইউরিন ব্যাগ, বাতিল ওষুধ, বডি ফ্লুইড, রক্ত লাগা টিস্যু ও তুলো কোভিড ওয়েস্ট হবে৷ তবে ওষুধের বাক্স, খোলা, ফয়েলের টুকরো, জুসের বোতল কোভিড ওয়েস্ট হবে না৷
advertisement
দেশে করোনা ভাইরাস সংক্রমণ দেখলে শিউড়ে উঠতে হচ্ছে৷ দিনে দিনে তা কমার নাম তো নেই, বরং তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে৷ সারা দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষের গণ্ডিও পেরিয়ে গেল৷ শুক্রবার স্বাস্থ্য দফতর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৬২ হাজার ৫৩৮৷ একদিন মৃত্যুর সংখ্যা ৮৮৬৷ দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষ ২৭ হাজার, ৭৪৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বর্জ্য মাস্ক-গ্লাভস থেকেই দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ!কীভাবে ফেলবেন এগুলো, এল মহা গুরুত্বপূর্ণ নির্দেশিকা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement