advertisement

ইচ্ছে মতো শিথিল করা যাবে না লকডাউনের শর্ত, রাজ্যগুলিকে কড়া চিঠি কেন্দ্রের

Last Updated:

এ দিন থেকে নন হটস্পট এলাকাগুলিতে বেশ লকডাউনের বেশ কিছু শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় সরকার৷

চিঠি দিয়ে সব রাজ্যকেই জানানো হয়েছে, লকডাউন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে গাইডলাইন তৈরি করেছে, তা সব রাজ্যকে মেনে চলতে হবে৷ নিজেদের ইচ্ছে মতো নিয়ম বদল করা বা লকডাউনের শর্ত শিথিল করা যাবে না৷
এ দিন থেকে নন হটস্পট এলাকাগুলিতে বেশ লকডাউনের বেশ কিছু শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু কেরলের কেন্দ্রের ঘোষিত ক্ষেত্রগুলিকে ছাড়াও লকডাউনের আরও বেশ কিছু শর্ত শিথিল করে দিয়েছে৷ করোনা সংক্রমণ কম রয়েছে, এই যুক্তি দেখিয়ে রাজ্যের একটা বড় অংশে লকডাউন কার্যত প্রত্যাহার করেছে কেরল সরকার৷ জোড়-বিজোড় সংখ্যার যানবাহন চলাচল শুরু হয়েছে, পাশাপাশি এ দিন রাত থেকেই রেস্তোরাঁ খোলারও অনুমতি দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
কেরলের সরকারের এই সিদ্ধান্তেই সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ তাদের আশঙ্কা, অন্যান্য রাজ্যগুলিও কেরলের দেখাদেখি একই পথে হাঁটলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে৷ তাই কেরল সহ সব রাজ্যকেই কেন্দ্রের গাইডলাইন মেনে চলার কথা মনে করিয়ে দেওয়া হলো৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ইচ্ছে মতো শিথিল করা যাবে না লকডাউনের শর্ত, রাজ্যগুলিকে কড়া চিঠি কেন্দ্রের
Next Article
advertisement
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
  • এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিনের হয় না !

  • এর পিছনে আসল কারণ কী?

  • নিয়ম আলাদা কেন সচিনের ক্ষেত্রে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement