advertisement

Coronavirus Lockdown: স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিল কি করে লাগু হবে লকডাউন, জানুন নির্দেশিকা

Last Updated:

আগামী ১৫ দিনের জন্য একাধিক এলাকায় জারি হবে একাধিক কড়া নিয়ম৷

 দিল্লিতে আরও লম্বা লকডাউন  Photo- File
দিল্লিতে আরও লম্বা লকডাউন Photo- File
#নয়াদিল্লি: দেশের বিভিন্ন অংশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস (Coronavirus In India) সংক্রমণ৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ () আটকাতে সোমবার কেন্দ্র সরকার সমস্ত রাজ্য সরকার ও  কেন্দ্র শাসিত প্রদেশ সংক্রমণ শৃঙ্খলা ভাঙার জন্য নির্দেশ দিয়েছেন৷ রণনীতি তৈরি করার জন্য সমস্ত সরকার কাজ করছে৷
সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত প্রদেশ একটি খবর অনুযায়ি কেন্দ্রীয় গৃহ সচিব অজয় ভল্লা কনটেনমেন্ট জোন নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ২৫ এপ্রিল যা জারি করেছে সেটাই বলেন , এবং এটা কার্যকরী করার জন্য প্রভাবী কার্যকর করার কথা বলেছেন৷ একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে সমস্ত আধিকারিকদের কাজ করতে বলেছেন৷
advertisement
আইএএস ভল্লা বলেছেন যে সব জায়গায় দ্রুত গতিতে করোনা সংক্রমণ বাড়ছে সেখানে কার্যকরী ব্যবস্থা নিয়ে সত্ত্বর তা আটকানোর নির্দেশিকা দিয়েছেন৷ যাতে পরিস্থিতি আয়ত্তে আনা যায়৷  সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেন মন্ত্রকের জারি করা গাইডলাইন মেনে জেলা স্তরে সংক্রমণ আটকানোর ব্যবস্থা নেয়৷
advertisement
প্রতি সপ্তাহ ১০ শতাংশ সংক্রমণ গতিতে বাড়ছে এবং আইসিইউ-র ৬০ শতাংশ বেড ইতিমধ্যেই ব্যবহার করেছে সেখানে ১৪ দিনের জন্য প্রতিবন্ধকতা লাগু করতে নির্দেশ দিয়েছে৷
advertisement
নাইট কার্ফু- অতি প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে রাতে আর কোনও কাজ বন্ধ রাখতে হবে৷ এই নির্দেশিকা কার্যকারী করতে স্থানীয় প্রশাসন প্রয়োজন হলে কার্ফু জারি করতে পারে৷
 সামাজিক, রাজনৈতিক, খেলা, মনোরঞ্জন, শিক্ষা, সাংস্কৃতি, ধার্মিক এই সব সংক্রান্ত উৎসব ও সমারোহ পুরোপুরি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷
বিয়েতে ৫০ জন এবং অন্তিম সংস্কারে ২০ জনের বেশি অংশ নিতে পারবেন না৷
advertisement
শপিং কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তোঁরা, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম,  স্পা, সুইমিং পুল, ধর্মস্থান বন্ধ রাখা হবে৷
শুধুমাত্র অত্যাবশ্যক সেবার তা ব্যক্তিগত হোক বা সার্বজনীন হোক তা জারি থাকবে৷ সমস্ত মহানগরে যান পরিষেবা ও অ্যাপ ক্যাব নিজেদের মোট ক্ষমতার চেয়ে অর্ধেক সংখ্যায় রাস্তায় নামবে৷
অত্যাবশ্যক পণ্যের রাজ্যের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং রাজ্যের বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা থাকবে না৷
advertisement
সমস্ত কর্মস্থল নিজের মোট কর্মচারী সংখ্যার অর্ধেক নিয়ে কাজ করবে৷
 
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Lockdown: স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিল কি করে লাগু হবে লকডাউন, জানুন নির্দেশিকা
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement