advertisement

Coronavirus| হলিউড স্টার টম হ্যাঙ্কসের দেহে মিলল করোনা, আক্রান্ত তাঁর স্ত্রীও

Last Updated:

ট্যুইটারে করোনা আক্রান্তের কথা জানিয়েছেন অভিনেতা৷ টম ও রিটার বয়স ৬৩৷ তিনি ট্যুইটারে জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় একটি ছবির শ্যুটিংয়ের জন্য রয়েছেন তাঁরা৷

#ক্যালিফোর্নিয়া: হলিউডের অস্কার প্রাপ্ত অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসনের শরীরে মিলল করোনা ভাইরাস৷ দু জনেই অস্ট্রেলিয়ায় ছিলেন৷ সেখানেই অসুস্থ বোধ করতে থাকেন৷ শুরু হয় শ্বাসকষ্ট৷ পরীক্ষায় দেখা যায়, টম ও রিটার শরীরে রয়েছে করোনা ভাইরাস৷
ট্যুইটারে করোনা আক্রান্তের কথা জানিয়েছেন অভিনেতা৷ টম ও রিটার বয়স ৬৩৷ তিনি ট্যুইটারে জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় একটি ছবির শ্যুটিংয়ের জন্য রয়েছেন তাঁরা৷ কয়েক দিন ধরেই জ্বর জ্বর লাগছিল৷ পরীক্ষায় দেখা যায় দু জনের শরীরেই COVID-19 পজিটিভ৷
advertisement
advertisement
টম ও রিটাকে আইসোলেশনে রাখা হয়েছে৷ নিউ ইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী, প্রয়াত পপস্টার এলভিস প্রেসলির জীবনের উপর একটি ছবির শ্যুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন টম৷ তিনি এলভিসের ম্যানেজারের ভূমিকায়৷ তবে ছবির কাজ বন্ধ হয়ে গেল কিনা, তা এখনও জানা যায়নি৷
'ফিলাডেলফিয়া' ও 'ফরেস্ট গাম্প' ছবির জন্য অস্কার পেয়েছিলেন টম হ্যাঙ্কস৷ দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি বিশ্ববিখ্যাত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| হলিউড স্টার টম হ্যাঙ্কসের দেহে মিলল করোনা, আক্রান্ত তাঁর স্ত্রীও
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement