advertisement

Coronavirus| 'ভাইরাস লাফিয়ে বাড়ছে, আমরা স্টেজ ৩-এর পথে,' জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

মুম্বই শহরতলির ট্রেন চলাচল জরুরি কাজের জন্য করা হচ্ছে৷ এই অবস্থা থেকে বাঁচতে সবার সাহায্য প্রয়োজন বলেও জানান স্বাস্থ্যন্ত্রী৷

#মুম্বই: মহারাষ্ট্রে তীব্র ভাবে বাড়ছে করোনা ভাইরাস৷ সবচেয়ে আশঙ্কার বিষয় হল, মহারাষ্ট্রে স্টেজ থ্রি-র পথে চলেছে করোনা৷ অর্থাত্‍ কমিউনিটিতে ছড়িয়ে পড়ার দিকে এগোচ্ছে৷ যা আসলে মারাত্মক৷ ঠিক যে রকম ইতালি বা ইরানে হয়েছে৷
শনিবার মহারাষ্ট্রের স্বাস্থমন্ত্রী রাজেশ তোপে জানালেন, 'মহারাষ্ট্রে আরও ১১ জনের শরীরে করোনা মিলেছে৷ ৫২ থেকে একলাফে ৬৩ হয়ে গেল৷ এত দ্রুত ছড়াচ্ছে৷ আমরা স্টেজ থ্রি-র পথে৷ মুম্বইয়ে নতুন করে ১০ জনের দেহে করোনা ধরা পড়ল৷ মোট করোনা আক্রান্তের মধ্যে ১৩ থেকে ১৪ জনই বিদেশ থেকে করোনা এনেছে৷ বাকিরা সংক্রামিত হয়েছে৷ আমি মানুষের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, বাইরে যাবেন না৷ গণপরিবহণ শাট-ডাউন করা হবে৷ যে কোনও ভিড় এড়িয়ে যান৷ না হলে সব শেষ হয়ে যাবে৷'
advertisement
মুম্বই শহরতলির ট্রেন চলাচল জরুরি কাজের জন্য করা হচ্ছে৷ এই অবস্থা থেকে বাঁচতে সবার সাহায্য প্রয়োজন বলেও জানান স্বাস্থ্যন্ত্রী৷ তিনি বলেন, আমরা স্টেজ ২-এ আছি৷ এখনও কোনও কমিউনিটিতে ছড়ায়নি৷ তবে যে হারে বাড়ছে তাতে স্টেজ থ্রি বেশি দূরে নেই৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, করোনা ভাইরাস ঠান্ডা জায়গায় অনেক্ষণ বেঁচে থাকে৷ তাই মানুষকে অনুরোধ, সরকারি বা বেসরকারি অফিসে এয়ার কন্ডিশন না চালানোই ভালো৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| 'ভাইরাস লাফিয়ে বাড়ছে, আমরা স্টেজ ৩-এর পথে,' জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement