advertisement

করোনা অতিমারি না মিটলে বাতিল হবে অলিম্পিক্স- গেমসের প্রধান

Last Updated:

অতিমারির জেরে টোকিও অলিম্পিক্স এক বছর পিছিয়ে ২০২১-র ২৩ জুলাই আয়োজন হওয়ার কথা

#টোকিও : করোনা অতিমারি যদি পুরোপুরি না মিটে যায় তাহলে সামনের বছরের অলিম্পিক্স বাতিল করা হবে এমনটা জানিয়ে দিলেন গেমস প্রধান ৷ এ বছরের অলিম্পিক্স পিছিয়ে সামনের বছর করে দেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার অলিম্পিক্স আয়োজক কমিটির প্রেসিডেন্ট বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছেন ৷
অতিমারির জেরে টোকিও অলিম্পিক্স এক বছর পিছিয়ে ২০২১-র ২৩ জুলাই আয়োজন হওয়ার কথা ৷ প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি জানিয়েছেন এরপর আর অলিম্পিক্স পিছনো সম্ভব নয় ৷
এদিকে এর আগে অলিম্পিক্স কী আদৌ সামনের বছর অর্থাৎ ২০২১ -এ আয়োজন করা যাবে, সাম্প্রতিক জাপানি এক বিজ্ঞানীর মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তাঁর সাফ কথা. ‘ সততার সঙ্গে বলতে হলে বলতে পারি আমার মনে হয় না সামনের বছরেও অলিম্পিক্সের আসর বসানো নিশ্চিত ৷ ’ সোমবার দিন এক সাংবাদিক সম্মেলনে এইরকম মারাত্মক ঘোষণা করেন বিজ্ঞানী কেনতারো ইওয়াতা ৷ তাঁর মত দুটি ঘটনা ঘটলে অলিম্পিক্সের আয়োজন সম্ভব ১) জাপানে কোভিড ১৯ সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করা আর ২) সারা পৃথিবীতে করোনা ভাইরাস সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করা ৷
advertisement
advertisement
টোকিও অলিম্পিক্স সামনের জুলাইতে আয়োজন করাও একই রকমের ভয়ের ৷ চিকিৎসকদের মতে যতক্ষণ না এই মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততক্ষণ অবধি কোনওভাবেই অলিম্পিক্স আয়োজন করা উচিত নয়৷  গত মাস অর্থাৎ ২৪ মার্চ জাপান ও আইওসি যুগ্ম ঘোষণা করেছিল যাতে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল অলিম্পিক্স ৷
advertisement
এদিকে আবার IOC (International Olympic Committee) ও জাপানের মতনৈক্যও এরমধ্যে সামনে এসেছে ৷ আইওসি অলিম্পিক্সের সূচিতে জুলাই ২০২১ জানিয়েছে ৷ জাপান জানিয়েছে এর চেয়ে বেশি পিছিয়ে যাওয়া তারা আর সামলাতে পারবে না ৷ যদি মারণ ভাইরাস এভাবেই দাপট দেখাতে থাকে তাহলে অলিম্পিক্স বাতিল করে দেওয়া হবে৷
এদিকে জাপান জানিয়েছে এই একবছরের জন্য অলিম্পিক্স পিছিয়ে দেওয়ায় যা অতিরিক্ত খরচ হবে তা তারা একা বইবে না ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা অতিমারিতে দেশের অর্থনীতি ভীষণভাবে প্রভাবিত ফলে এই আর্থিক চাপ নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না ৷ এরমধ্যে আবার এই নিয়ে আইওসি-র মত পাওয়া যায়নি ৷
advertisement
করোনা ভ্যাকসিনের উপরই অলিম্পিক্সের ভবিষ্যত, অলিম্পিক্স নিয়ে প্রতিক্রিয়া IOC কর্তা জন কোটসের
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা অতিমারি না মিটলে বাতিল হবে অলিম্পিক্স- গেমসের প্রধান
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement