advertisement

BREAKING: একই পরিবারের ৫ জনের শরীরে করোনা, রাজ্যে আক্রান্ত বেড়ে ১৫

Last Updated:

আক্রান্তদের মধ্যে ৯ মাস এবং ৬ বছরের দু'টি শিশু রয়েছে৷ এ ছাড়াও ১১ বছরের এক বালকের শরীরে মিলেছে করোনার সংক্রমণ৷

জানা গিয়েছে, গত ১৬ মার্চ দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল নদিয়ার তেহট্টের এই পরিবারটি৷ সেখানেই ব্রিটেন থেকে আসা এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসে ওই পরিবারটি৷ এর পরই গৃহকর্তা দিল্লিতেই করোনায় আক্রান্ত হন৷ দিল্লিরই একটি হাসপাতালে ভর্তি রয়েছেন গৃহকর্তা৷ পরিবারের বাকি সদস্যরা তেহট্টে ফেরার পর তাঁদের গৃহবন্দি অবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়৷
advertisement
কয়েকদিন আগে পরিবারের একটি শিশু প্রথম অসুস্থ হয়৷ এর পর ধীরে ধীরে বাকিরাও অসুস্থ হন৷ তাঁদের নমুনা দু' বার পরীক্ষা করার পর করোনা সংক্রমণের ফল পজিটিভ আসে৷ আক্রান্ত পরিবারটি আর কারও সংস্পর্শে এসেছে কিনা, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর৷ প্রয়োজনে তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
BREAKING: একই পরিবারের ৫ জনের শরীরে করোনা, রাজ্যে আক্রান্ত বেড়ে ১৫
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement