advertisement

আতঙ্ক! বাকি ছিল দেশের উত্তরপূর্ব, সেখানেও ১ মহিলার দেহে মিলল করোনা সংক্রমণ

Last Updated:
#ইম্ফল: এবার উত্তরপূর্ব ভারতেও করোনা ভাইরাসের থাবা৷ লন্ডন ফেরত এক মহিলার শরীরের মিলল সংক্রমণ৷ ২৩ বছরের যুবতী বিদেশের ছাত্রী৷ সারা দেশে করোনা ছড়িয়ে পড়লেও একমাস্ত উত্তরপূর্ব ভারতে এতদিন খোঁজ মিলছিল না এই মারণ রোগের৷ তবে এবার সেখান থেকে উঠে এল করোনার খবর৷ বিদেশ ফেরত ওই ছাত্রীর নমুনা পরীক্ষা করা হলে তা পজিটিভ হয়৷ মহিলা মণিপুরের৷
আপাতত করোনা মোকাবিলায় গোটা দেশেই চলছে লকডাউন৷ কোথাও কোথাও ৩১মার্চ তো কোথাও ২৭ মার্চ পর্যন্ত চলছে এই লকডাউন৷ যদিও এতে ছাড় পেয়েছে জরুরি পরিষেবা৷ ভারতে আপাতত ৪৯৬জন করোনায় আক্রান্ত৷ গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ রেখে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ১দিনের জনতা কারফউয়ের কথা৷ ফের মঙ্গলবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রেখে কী বলেন তিনি, তার দিকে নজর সবার৷ আপাতত ঘরবন্দী রয়েছেন দেশের মানুষ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আতঙ্ক! বাকি ছিল দেশের উত্তরপূর্ব, সেখানেও ১ মহিলার দেহে মিলল করোনা সংক্রমণ
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement