advertisement

করোনার জেরে স্থগিত ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ

Last Updated:

নভেম্বরে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত ৷ করোনার জেরেই এই সিদ্ধান্ত ফিফার ৷

#নয়াদিল্লি:  করোনা ভাইরাস ৷ বিশ্বজুড়েই ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মারণ ভাইরাস ৷ অলিম্পিক, উইম্বলডন-সহ বাতিল হয়েছে একের পর এক বড় খেলাধূলার ইভেন্ট ৷  এবার একই পরিণতি হল এ বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা মেয়েদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ৷ নভেম্বরে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত ৷ করোনার জেরেই এই সিদ্ধান্ত ফিফার ৷
advertisement
এ বছর ২ নভেম্বর থেকে শুরু হওয়ার ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ৷ কলকাতার পাশাপাশি ম্যাচগুলি হওয়ার কথা ছিল গুয়াহাটি, আহমেদাবাদ, ভুবনেশ্বর ও নবি মুম্বইতে ৷ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা আয়োজক ভারত-সহ ১৬টি দেশের ৷ এই প্রথমবার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সুযোগ এসেছিল ভারতের মেয়েদের ৷ কিন্তু আপাতত তা স্থগিত ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার জেরে স্থগিত ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ
Next Article
advertisement
Kolkata News: ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ,পুলিশ দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, জেমস লং সরণিতে উদ্ধার মহিলার পচা-গলা দেহ
ফ্ল্যাট থেকে বার হচ্ছিল উৎকট গন্ধ, পুলিশ দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, জেমস লং সরণিতে উদ্ধার মহিলার পচা-গলা দেহ
  • হরিদেবপুর থানা এলাকার জেমস লং সরণিতে মৃতদেহ উদ্ধার

  • বন্ধ ফ্ল্যাট থেকে মিলল মহিলার পচা-গলা দেহ

  • পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement