advertisement

কেন্দ্রের সবুজ সঙ্কেত, ২৫ মে থেকে দেশে ধাপে ধাপে শুরু যাত্রীবাহী বিমান পরিষেবা

Last Updated:

বুধবার বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী ট্যুইট করে জানিয়ে দিলেন আগামী ২৫ মে থেকে দেশের বিভিন্ন রুটে ধাপে ধাপে শুরু হয়ে যাবে যাত্রীবাহী বিমান পরিষেবা ৷

#নয়াদিল্লি: লকডাউনের জেরে দেশে দীর্ঘদিন ধরে বন্ধ যাত্রীবাহী বিমান পরিষেবা ৷ কবে থেকে তা চালু হবে, তা নিয়ে কারোর কাছেই কোনও স্পষ্ট উত্তর ছিল না ৷ মনে করা হয়েছিল, গত ১৮ মে থেকে দেশের বেশ কিছু রুটে চালু হয়ে যাবে বিমান পরিষেবা ৷ কিন্তু লকডাউনের সময়সীমা বাড়ানোর পাশাপাশি যাত্রীবাহী বিমান চালানোর অনুমতিও দেয়নি কেন্দ্র ৷ অবশেষে বিমানসংস্থাগুলির জন্য ভাল খবর দিলেন কেন্দ্রীয় বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী ৷ বুধবার তিনি ট্যুইট করে জানিয়ে দিলেন আগামী ২৫ মে থেকে দেশের বিভিন্ন রুটে ধাপে ধাপে শুরু হয়ে যাবে অন্তর্দেশীয় বিমানযাত্রা ৷ অর্থাৎ আগামী সোমবার থেকেই ডোমেস্টিক বিমান পরিষেবা চালু করাতে আর কোনও সমস্যা থাকল না ৷ দেশের সমস্ত বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলিকেই এই খবর জানিয়ে দেওয়া হয়েছে বলে এদিন ট্যুইট করে জানান বিমানমন্ত্রী ৷
advertisement
advertisement
গত ২৫ মার্চ ভারতে বন্ধ হয়েছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিমান চলাচল ৷ অবশেষে দু’মাস পর দেশে শুরু হচ্ছে যাত্রীবাহী বিমান পরিষেবা ৷ দীর্ঘ লকডাউনে কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়তে হয়েছে দেশের বিমানসংস্থাগুলিকে ৷ বিমানমন্ত্রক এদিন উড়ান চালুতে সবুজ সঙ্কেত দেওয়ায় স্বস্তি ফিরেছে এয়ারলাইন্স সংস্থা এবং তাদের কর্মীদের মধ্যে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কেন্দ্রের সবুজ সঙ্কেত, ২৫ মে থেকে দেশে ধাপে ধাপে শুরু যাত্রীবাহী বিমান পরিষেবা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement