advertisement

বেড়েছে সংক্রমণের মাত্রা প্লাজমা থেরাপির জন্য দ্রুত হাসপাতাল বদল হল দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর

Last Updated:

এদিকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করে ট্যুইট করেছেন ৷

#নয়াদিল্লি : করোনা ভাইরাসে সংক্রমিত কেজরিওয়ালের ক্যাবিনেটের গুরুত্বপূ্র্ণ সদস্য তথা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷ তাঁর স্বাস্থ্য হঠাৎ করেই অত্যধিক খারাপ হয়ে গিয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, তাঁর শ্বাস নিতে দারুণ কষ্ট হচ্ছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন তাঁর মধ্যে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে ৷ যাঁর জেরে  তাঁকে নয়া দিল্লির সাকেত ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানে তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হবে ৷
শুক্রবার সকালে তাঁর অবস্থার অবনতির পর তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয় ৷ রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে প্লাজমা থেরাপি করা হয় না তাই তাঁকে সরানো হল সাকেত ম্যাক্স হাসপাতালে ৷ ৫৫ বছরের এই মন্ত্রীর রক্তে অক্সিজেনের পরিমাণ প্রচণ্ডই কমে যাওয়ায় এই সমস্যা বেড়ে গেছে ৷
এদিকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করে ট্যুইট করেছেন ৷
advertisement
advertisement
সোমবার সত্যেন্দ্র জৈনকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁর শরীর হঠাৎ করে খারাপ হওয়ায় ৷ এরপর উত্তর পূর্ব দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল, এরপর বুধবার তাঁর দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে ৷
advertisement
এই মুহূর্তে সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব নিয়েছেন দিল্লির ডেপুটি সিএম, মনীষ শিশোদিয়া ৷
এ দিকে সোমবারই  দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন -র শরীর ভীষণ খারাপ ৷ অনেক জ্বর তার সঙ্গে প্রবল শ্বাসকষ্ট নিয়ে রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ৷ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর রক্তে অক্সিজেনের লেভেলও অনেকটা নেমে গেছে ৷ এর ফলে তাঁর করোনা ভাইরাস (COVID-19 Test) টেস্ট করা হবে ৷
advertisement
জানা যাচ্ছে সোমবার রাত থেকে তাঁর অনেকটা জ্বর ও তীব্র শ্বাসকষ্ট হচ্ছে ৷ সত্যেন্দ্র জৈনের শরীর খারাপ হওয়ায় তাঁকে রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর করোনা টেস্ট হবে ৷
advertisement
এর কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করোনা পরীক্ষা হয়েছিল ৷ তাঁরও জ্বর ও গলায় সংক্রমণ ছিল ৷ কিন্তু কেজরিওয়ালের রিপোর্ট নেগেটিভ এসেছিল ৷
দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ সোমবার দিল্লি সরকার নিজেদের সরকারি বিবৃতিতে জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬৪৭ জন ৷ এর সঙ্গে দিল্লিতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৮২৯ এ৷ এখনও অবধি এই অতিমারীর জেরে ৭৩ জনের মৃত্যু হয়েছে ৷ আর এর সঙ্গে মোট দিল্লিতে মৃতের সংখ্যা ১৪০০ পেরিয়ে গেছে ৷
advertisement
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্য সম্পর্কিত ট্যুইটি রিট্যুইট করেছেন ৷ তিনি দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে নিজের অবস্থার যত্ন নিতে বলেছেন ৷ আরও বলেছেন ২৪ ঘণ্টা জনতার সেবায় নিয়োজিত থেকে পরিষেবা দিয়েছেন সত্যেন্দ্র জৈন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বেড়েছে সংক্রমণের মাত্রা প্লাজমা থেরাপির জন্য দ্রুত হাসপাতাল বদল হল দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement