advertisement

দেশে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা! শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ২০ হাজার, গোটা দেশে প্রায় ৬০ হাজার

Last Updated:

লকডাউন চলছে, সকলেই গৃহবন্দি ৷ তবে তাতেও যেন কমানো যাচ্ছে না মৃত্যু ও আক্রান্তের হার ৷

#মুম্বই: ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রে । কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না করোনা সংক্রমণে । মৃত্যু ভয় যেন গ্রাস করেছে গোটা দেশকে৷ করোনায় মৃত্যু মিছিল অব্যাহত ৷ দেশে মৃত বেড়ে ১৯৮৫ ৷ লকডাউন চলছে, সকলেই গৃহবন্দি ৷ তবে তাতেও যেন কমানো যাচ্ছে না মৃত্যু ও আক্রান্তের হার ৷
ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯,৬৯৫ ৷ যার মধ্য শুধু মহারাষ্ট্রেই মৃত ৬৯৪ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের । আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,০৬৩ ৷ তার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১,০৮৯ জন । তার মধ্যে ৭৮৪ জন মুম্বইয়েরই বাসিন্দা । ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৯ জন ।
advertisement
এখনও পর্যন্ত গুজরাতে আক্রান্তের সংখ্যা ৭,০১২ জন । মৃতের সংখ্যা ৪২৫ । দিল্লিতেআক্রান্ত ৫,৯৮০, মৃত ৬৬ জন । তামিলনাড়ুতে আক্রান্ত ৫,৪০৯ জন ও মৃত ৩৭ জন ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেশে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা! শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ২০ হাজার, গোটা দেশে প্রায় ৬০ হাজার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement