advertisement

সিনিয়র অফিসারের সহকারির করোনা সংক্রমণ, সিল করা হল দিল্লি CRPF হেড কোয়ার্টার

Last Updated:

সম্প্রতি করোনা সংক্রমণে দিল্লিতেই ৫৫ বছর বয়সী এক জওয়ানের করোনায় মৃত্যু হয়েছে ৷

#নয়াদিল্লি: করোনা আতঙ্কে সিল দিল্লির CRPF হেড কোয়ার্টার ৷ ৩১ ব্যাটেলিয়ানের ১২২ সেনা জওয়ানের পর এবার করোনায় আক্রান্ত হেডকোয়ার্টারের এক সিনিয়র অফিসারের পার্সোনাল সেক্রেটারি ৷ রবিবার তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই তড়িঘড়ি সিল করে দেওয়া হয় পুরো বিল্ডিং ৷ নতুন কোনও নির্দেশ না আসা অবধি বন্ধই থাকবে এই বিল্ডিং বলে জানা গিয়েছে ৷ অফিসে কারোর ঢোকার অনুমতি নেই ৷ পুরো ভবনটি স্যানিটাইজেশন করা হবে বলে ট্যুইটে জানা গিয়েছে ৷
করোনার থাবা থেকে রেহাই পেল না সিআরপিএফ-ও ৷ জানা গিয়েছে Special Director General (SDG) র‍্যাঙ্কের ওই অফিসার ও তার পার্সোনাল সেক্রেটারির কর্মস্থল দিল্লির সিআরপিএফ হেডকোয়ার্টার ৷ তাই সংক্রমণের খবর আসতেই তড়িঘড়ি বিল্ডিং সিল করার সঙ্গে সঙ্গে ওই অফিসার সহ ডেপুটি ইনস্পেকটার অফিসিয়াল সহ মোট ৪০ জন অফিসারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷
advertisement
সম্প্রতি করোনা সংক্রমণে দিল্লিতেই ৫৫ বছর বয়সী এক জওয়ানের করোনায় মৃত্যু হয়েছে ৷ এছাড়া সিআরপিএফ-এর ৩১ ব্যাটেলিয়ানের প্রায় ১২২ জন জওয়ান বর্তমানে করোনার শিকার ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সিনিয়র অফিসারের সহকারির করোনা সংক্রমণ, সিল করা হল দিল্লি CRPF হেড কোয়ার্টার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement