advertisement

বাংলায় ছ'জনের শরীরে বিদেশি প্রজাতির করোনা সংক্রমণ, এড়ানো যাচ্ছে না সেকেন্ড ওয়েভের আশঙ্কা

Last Updated:

করোন ভাইরাসগুলির তিনটি প্রজাতিই ভারতে পাওয়া গিয়েছে। এই অবস্থায় নতুন করে বিদেশি প্রজাতির সংক্রমণ দ্বিতীয় ওয়েভের আশঙ্কা বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

#কলকাতা : কিছুটা হলেও সংক্রমণ কমেছে বাংলায়। ভ্যাকসিন দেওয়ার কাজ এগোচ্ছে দ্রুত। ধীরে ধীরে স্বাভাবিকের পথে কলকাতা-সহ গোটা রাজ্য। কিন্তু নতুন করে ছ'জনের শরীরে করোনার নতুন প্রজাতির সন্ধান মেলায় আতঙ্ক ছড়িয়েছে। ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে এই ছয় জনের শরীরে। এর পরেই নড়েচড়ে বসেছেন চিকিৎসকরাও। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত শুক্রবার ৪ জনের শরীরে ধরা পড়ে করোনার নতুন বিদেশি প্রজাতি। রবিবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৬। আরও কোনও ব্যক্তি করোনার বিদেশি প্রজাতিতে আক্রান্ত হয়েছেন কি না,তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।
নতুন স্ট্রেনে আক্রান্তদের মধ্যে ৫ জন ব্রিটেনের করোনা প্রজাতিতে সংক্রমিত হয়েছেন আর একজন দক্ষিণ আফ্রিকার। এই ছ'জনের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। বাকিরা দক্ষিণ ২৪ পরগনা, রানাঘাট, নদিয়া ও মালদহের বাসিন্দা। আক্রান্ত ওই ছয়জন গত কয়েকদিনে কাদের সঙ্গে মিশেছেন তাও খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কোয়ারেন্টাইনে থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন করে বিদেশি স্ট্রেনের সংক্রমণের খবরে উদ্বেগ বেড়েছে চিকিৎসকমহলে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। ভোটের আবহে যেহেতু সামাজিক মিটিং মিছিল সমাবেশ চলতে থাকায় উদ্বেগ বেড়েছে আরও কয়েকগুন। চিকিৎসকদের মতে প্রয়োজনে নির্বাচনী প্রার্থীদেরও করোনা ভাইরাসের সতর্কবার্তা প্রচার করা উচিত বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।
advertisement
এ বিষয়ে স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা জানান, "যাঁদের এই নতুন স্ট্রেনের সঙ্গে শনাক্ত করা হয়েছে তাঁরা প্রত্যেকেই সম্প্রতি আন্তর্জাতিক সফর করেছেন। সকলেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কলকাতায় এসেছেন। তখনই সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল। জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফলগুলি রবিবার আমাদের হাতে আসে। রোগীদের মধ্যে চারজনকে কলকাতার একটি সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, করোন ভাইরাসগুলির তিনটি প্রজাতিই ভারতে পাওয়া গিয়েছে। এই অবস্থায় নতুন করে বিদেশি প্রজাতির সংক্রমণ দ্বিতীয় ওয়েভের আশঙ্কা বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাংলায় ছ'জনের শরীরে বিদেশি প্রজাতির করোনা সংক্রমণ, এড়ানো যাচ্ছে না সেকেন্ড ওয়েভের আশঙ্কা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement