advertisement

‘দুর্গাপুজোর আগে করোনা চলে গেলে সব উৎসবগুলো একসঙ্গে পালন করব, এখন ঘরে থাকুন’, আর্জি মুখ্যমন্ত্রীর

Last Updated:

গাড়িতে বসে মাইকের মাধ্যমে এলাকাবাসীর কাছে পৌঁছে দিলেন তাঁর বার্তা ৷

#কলকাতা: ফের রাস্তায় নেমে মানুষকে সচেতনতার বার্তা মুখ্যমন্ত্রীর ৷ করোনা পরিস্থিতিতে মানুষকে আশ্বস্ত করতে গতকালের মতো বুধবারও কলকাতার রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী ৷ এদিন দুপুরে খিদিরপুর এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রীর আর্জি, ‘জানি আপনাদের খুব অসুবিধা হচ্ছে ৷ দোকান বন্ধ, কাজ বন্ধ ৷ সারাক্ষণ বাড়িতে বন্ধি আমরা সকলে ৷ করোনাকে দূর করতে আমাদের প্রত্যেককে কঠিন লড়াই করতে হচ্ছে ৷ তবু বলব আর কিছু দিন অপেক্ষা করুন, লকডাউন মেনে ঘরে থাকুন ৷ ’
এখানেই শেষ নয় ৷ কদিন বাদেই শুরু হচ্ছে রমজান মাস ৷ সেই কথা উল্লেখ করেও মুখ্যমন্ত্রী সবাইকে ঘরে থেকেই রমজান পালন করার কথা বলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কয়েকটা দিন ধৈর্য্য ধরে ঘরে থেকে যে যার নিজের উৎসব পালন করুন ৷ দুর্গাপুজোর আগে করোনা চলে গেলে আমরা সব উৎসব একসঙ্গে পালন করব ৷’ গাড়িতে বসে মাইকের মাধ্যমে এলাকাবাসীর কাছে পৌঁছে দিলেন তাঁর বার্তা ৷ মাইকে ভেসে আসা শব্দ লকডাউন বন্দী নাগরিকদের ঘরে ঘরে পৌঁছালো বিশেষ বার্তা। করোনার আঁধার কেটে উৎসব উদযাপনের বার্তা ৷ মঙ্গলবারের মতো এদিনও মুখ্যমন্ত্রী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ কথা বলেন বাসিন্দাদের সঙ্গেও ৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খিদিরপুর, বালিগঞ্জ ফাঁড়ি ও পার্কসার্কাস অঞ্চল ঘুরে দেখেন ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘দুর্গাপুজোর আগে করোনা চলে গেলে সব উৎসবগুলো একসঙ্গে পালন করব, এখন ঘরে থাকুন’, আর্জি মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement