advertisement

Coronavirus| করোনায় মৃতদেরই শুধু 'করোনা সেরে গিয়েছে' তালিকায় রাখছে এই দেশ!

Last Updated:

করোনা-মুক্ত কাউকে তখনই বলা হচ্ছে, যখন কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে চিকিত্‍সায় করোনা ভাইরাস নেগেটিভ হচ্ছে৷

#স্যান্তিয়াগো: বিশ্বে করোনায় মৃত্যু বাড়ছে৷ বাড়ছে আক্রান্তের সংখ্যাও৷ বিশ্বে এখনও পর্যন্ত করোনায় ১ লক্ষ ২৬ হাজার ৬৮১ জনের মৃত্যু হয়েছে৷ ৪ লক্ষা ৮৬ হাজার ৬২২ জনের করোনা সেরে গিয়েছে৷ করোনা-মুক্ত কাউকে তখনই বলা হচ্ছে, যখন কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে চিকিত্‍সায় করোনা ভাইরাস নেগেটিভ হচ্ছে৷
দক্ষিণ আমেরিকার এই দেশটি একটু অন্য ধাঁচের৷ এই দেশে করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদেরই বলা হচ্ছে করোনা-মুক্ত বা করোনা সেরে গিয়েছে৷ দেশটির নাম চিলি৷ ফুটবল যাঁরা ভালোবাসেন, তাঁরা দক্ষিণ আমেরিকার এই দেশটির ফুটবল দক্ষতার ভক্তি অনেকেই৷ এহেন চিলিতে যাঁরাই করোনায় মারা যাচ্ছে, সরকার সেই ব্যক্তিদের করোনা-মুক্ত বা করোনা সেরে গিয়েছে তালিকায় রাখছে৷
advertisement
advertisement
চিলির স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, করোনায় যাঁদের মৃত্যু হচ্ছে, তারাই তো আসল করোনা-মুক্ত৷ কারণ, আর কোনও দিনও করোনার উপসর্গ শরীরে দেখা দেওয়ার প্রশ্নই ওঠে না৷ চিলির স্বাস্থ্যমন্ত্রী জেইমে মানালিচের কথায়, '৮৯৮ জন রোগীর আর সংক্রমণের ভয় নেই৷ এমনকি তাদের থেকেও কেউ আর সংক্রামিত হবে না৷ এরা করোনা-মুক্ত৷ কারণ, এদের দেহে করোনা ভাইরাস ধরা পড়ার পর ১৪ দিনের মধ্যেই মৃত্যু হয়েছে৷'
advertisement
চিলিতে করোনা ভাইরাসের প্রথম আক্রান্ত পাওয়া যায় গত ৩ মার্চ৷ আপাতত সে দেশে ৭ হাজার ৯০০ জন করোনা আক্রান্ত৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| করোনায় মৃতদেরই শুধু 'করোনা সেরে গিয়েছে' তালিকায় রাখছে এই দেশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement