advertisement

Char Dham Yatra 2021 : হাইকোর্টের নির্দেশের পর সিদ্ধান্ত বদল, চারধাম যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড সরকার!

Last Updated:

করোনা (Coronavirus) সংক্রমণ রুখতে জরুরি ভিত্তিতে চারধাম যাত্রা (Char Dham Yatra 2021) স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Govt) ৷

প্রসঙ্গত, উত্তরাখণ্ড সরকার করোনা সংক্রমণ রুখতে নয়া বিধিনিষেধের কথা ঘোষণা করে ৷ সেই সঙ্গে সবরকম স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক পুণ্যার্থী নিয়ে ১ জুলাই থেকে চারধাম যাত্রা শুরু করার কথা জানায় ৷ সেই সঙ্গে এও বলা হয়, ১১ জুলাই থেকে দ্বিতীয় দফায় চারধাম যাত্রা শুরু হবে৷ গত ২৫ জুন উত্তরাখণ্ড মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সেখানে বলা হয়, চামোলি, উত্তর কাশি এবং রুদ্রপ্রয়াগের বাসিন্দাদের ১ জুলাই থেকে চারধাম যাত্রার অনুমতি দেওয়া হবে ৷ সেক্ষেত্রে করোনার ভ্যাকসিনেশনের শংসাপত্র সঙ্গে রাখতে বলা হয়েছিল পুণ্যার্থীদের ৷ রোজ নির্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী মন্দিরে দর্শন করতে পারবেন বলে জানিয়েছিল উত্তরাখণ্ড প্রশাসন ৷
advertisement
কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ সবে মাত্র নিয়ন্ত্রণে এসেছে ৷ এই পরিস্থিতিতে আগামী অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ ফলে চারধাম যাত্রা কতটা নিরাপদ হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছিল ৷ এই পরিস্থিতিতে গতকাল উত্তরাখণ্ড হাইকোর্ট চারধাম যাত্রা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ৷ সেই সঙ্গে বদ্রিনাথ, কেদারনাথ, যমুনত্রী এবং গঙ্গোত্রী থেকে সরাসরি সম্প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Char Dham Yatra 2021 : হাইকোর্টের নির্দেশের পর সিদ্ধান্ত বদল, চারধাম যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড সরকার!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement