advertisement

করোনা ভ্যাকসিন নিলেই বন্ধ্যাত্ব! কমে যাবে সন্তানধারণ ক্ষমতা?

Last Updated:

করোনার ভ্যাকসিন নিলে নাকি চিরতের সন্তান ধারণ ক্ষমতা চলে যাবে । বন্ধ্যাত্ব গ্রাস করে নেবে ।

#নয়াদিল্লি: দেশ জুড়ে সাজ সাজ রব উঠে গিয়েছে । সকলেরই নজর এখন করোনার ভ্যাকসিনের দিকে । দেশের বিভিন্ন রাজ্যে, রাজ্য থেকে জেলায়, জেলা থেকে গ্রমা-শহরে এখন বিতরণ করা হচ্ছে করোনার ভ্যাকসিন । পুলিশি প্রহরায়, সমস্ত সতর্কতা অবলম্বন করে সেই মহা মূল্যবান ভ্যাকসিন আসছে আমাদের কাছে । যার জন্য গত প্রায় ১ বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন মানুষ ।
গত বছরের শুরু থেকেই ছোট্ট একটা ভাইরাস নাজেহাল করে দিয়েছে গোটা বিশ্ববাসীকে । কোভিড-১৯ বা করোনা ভাইরাসের অত্যাচারে দীর্ঘদিন লকডাউনের যন্ত্রণা সহ্য করেছে সমগ্র পৃথিবী । তারপরেও মেলেনি নিস্তার । এখনও তার মরণ কামড় চলছেই । ইতিমধ্যেই অবশ্য বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফসল করোনার ভ্যাকসিন এসে গিয়েছে বাজারে । এ দেশেওসেই ভ্যাকসিনের টিকাকরণ শুরু হতে চলেছে আগামী ১৬ জানুয়ারি অর্থাৎ আগামিকাল থেকেই ।
advertisement
কিন্তু ভ্যাকসিনেশন শুরুর ঠিক আগের মুহূর্তে অন্য এক গুজব মাথা চাড়া দিয়ে উঠেছে । অনেকেই বলাবলি করতে শুরু করেছেন, করোনার ভ্যাকসিন নিলে নাকি চিরতের সন্তান ধারণ ক্ষমতা চলে যাবে । বন্ধ্যাত্ব গ্রাস করে নেবে । ভ্রান্ত এই ধারনার বশবর্তী হচ্ছেন অনেক মানুষ । এই ভুয়ো রটনা যদি একবার মানুষের মধ্যে ছড়িয়ে যায়, তা হলে টিকা নিতে অস্বীকারও করতে পারেন সাধারণ মানুষ । তাই শক্ত হাতে হাল ধরতে ময়দানে নেমেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।
advertisement
advertisement
advertisement
এ দিন একটি ট্যুইটবার্তায় তিনি লিখেছেন, এই খবরের কোনও সত্যতা নেই । করোনা ভ্যাকসিন মানুষের সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবেন না । এটি ঠিক যে করোনা ভ্যাকসিন সম্পূর্ণ সফল নয় । তার কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে । কিন্তু সেটা কখনওই বন্ধ্যাত্ব নয় ।
advertisement
গোটা দেশেই টিকাকরণের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে । প্রথম পর্যায়ে ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হবে । ৩০ কোটি ভারতীয়কে বিনামূল্য ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । যা নিয়ে রাজ্যগুলির সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরে রেখেছে কেন্দ্র ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ভ্যাকসিন নিলেই বন্ধ্যাত্ব! কমে যাবে সন্তানধারণ ক্ষমতা?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement