advertisement

করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো !

Last Updated:

মঙ্গলবার ব্রাজিলের একটি সরকারি ইউটিউব চ্যানেলেই প্রেসিডেন্ট বলসোনারোর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার খবর জানানো হয় ৷

#ব্রাসিলিয়া: করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রেহাই পেলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোও ৷ মঙ্গলবার ব্রাজিলের একটি সরকারি ইউটিউব চ্যানেলেই প্রেসিডেন্ট বলসোনারোর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার খবর জানানো হয় ৷ তবে একইসঙ্গে এটাও জানানো হয়েছে যে বলসোনারোর শারীরিক অবস্থা ততটাও খারাপ নয় ৷ তাঁর শরীরে করোনার উপসর্গ অনেকাংশেই কম ৷
advertisement
গতকাল, সোমবারই কোভিড টেস্ট হয় বলসোনারোর ৷ ব্রাজিলের একটি হাসপাতাল থেকে বেরিয়ে এসে নিজেই তাঁর সমর্থকদের উদ্দেশ্যে সে কথা জানান প্রেসিডেন্ট ৷ কিন্তু স্বস্তির খবর এটাই যে বলসোনারোর শারীরিক অবস্থা ততটাও খারাপ নয় ৷ তিনি ঠিক আছেন বলে ব্রাজিলের সরকারি ইউটিউব চ্যানেলের মারফত জানানো হয়েছে ৷ বলসোনারোর ফুসফুসে একটি স্ক্যানও হয়েছে ৷ রিপোর্ট সেখানেও ‘ক্লিন’ এসেছে ৷ করোনা সংক্রমণের তালিকায় বিশ্বে এখন দু’নম্বরে রয়েছে ব্রাজিল ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরেই ৷ সে দেশে এখনও পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায় ৷ লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের কোভিড পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ তার উপর দেশের প্রেসিডেন্ট নিজেই করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement