advertisement

করোনায় আক্রান্ত এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং !

Last Updated:

দিল্লি থেকে রওনা হওয়ার সময়ও তাঁর করোনা ধরা পড়েনি ৷ কিন্তু ইম্ফলে আসামাত্রই পরীক্ষার পর জানা যায় কোভিড পজিটিভ ডিঙ্কো সিং ৷

#ইম্ফল: ২০২০ বছরটা যেমন শুধুই দুঃসংবাদের বছর ৷ এবার করোনায় আক্রান্তের খবর পাওয়া গেল এশিয়ান গেমসে সোনাজয়ী প্রাক্তন বক্সার ডিঙ্কো সিংয়ের ৷ চিকিৎসা করাতে তিনি দিল্লি গিয়েছিলেন ৷ সেখান থেকে ইম্ফলে ফেরার পরে ডিঙ্কোর রিপোর্ট করোনা পজিটিভ আসে ৷ আপাতত ডিঙ্কো ও তাঁর স্ত্রী-কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷
Dingko Singh arrives in Delhi to receive radiation therapy | @RijijuOffice | Twitter Dingko Singh arrives in Delhi to receive radiation therapy | @RijijuOffice | Twitter
মণিপুর এবং দেশের বক্সিং জগতে ডিঙ্কোর নাম অত্যন্ত পরিচিত ৷ ১৯৯৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি ৷ লকডাউনের মধ্যে যকৃত ক্যানসারের জন্য দিল্লি যাওয়ার চেষ্টা করলেও তিনি পারছিলেন না ৷ কারণ অনেকবার ফ্লাইট ক্যানসেল হয় তাঁর ৷ এর পরে ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি ও সরকারি সাহায্যে গত ২৫ এপ্রিল স্ত্রী-কে নিয়ে ডিঙ্কো ইম্ফল থেকে দিল্লি যান এয়ার অ্যাম্বুল্যান্সে।
advertisement
advertisement
৪১ বছর বয়সি ডিঙ্কো দিল্লিতে চিকিৎসা করানোর পরে সড়কপথে ইম্ফলে ফেরেন। দিল্লি থেকে রওনা হওয়ার সময়ও তাঁর করোনা ধরা পড়েনি ৷ কিন্তু ইম্ফলে আসামাত্রই পরীক্ষার পর জানা যায় কোভিড পজিটিভ ডিঙ্কো সিং ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং !
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement