advertisement

করোনা কেড়ে নিল বাঙালি সাংবাদিকের প্রাণ !

Last Updated:

শেষ পর্যন্ত যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হবে স্বপনের, তা কেউ হয়তো কল্পনাও করেননি ৷

#নিউইয়র্ক: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ চিকিৎসায় খরচ হয়েছিল প্রচুর টাকা ৷  আমেরিকায় বসবাস করলেও ঠিক ছিল আর কিছুদিন পরেই ফিরে যাবেন নিজের দেশ বাংলাদেশে ৷ তারপর ভারতে গিয়ে কিডনি প্রতিস্থাপণ করানোর কথা ছিল ৷ কিন্তু সব পরিকল্পনাই বৃথা গেল ৷ মারণ করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল বাংলাদেশের সিনিয়র চিত্র সাংবাদিক এ হাই স্বপনের ৷
শেষ পর্যন্ত যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হবে স্বপনের, তা কেউ হয়তো কল্পনাও করেননি ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ভয়াবহ পরিস্থিতি ৷ প্রায় প্রতিদিনই সেখানে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা ৷ গতকাল, সোমবার নিউ ইয়র্কের কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বপন ৷
কিডনি ডায়ালিসিসের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিছুদিন আগে স্বপন ৷ তাঁর জন্য বিভিন্ন ‘ফান্ড রেজিং’ ক্যাম্পেনও চালাচ্ছিলেন সেখানকার বাংলাদেশি এবং উপমহাদেশের বন্ধুরা ৷ কিন্তু এরই মধ্যে স্বপনের লালারসের রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ বেরোয় ৷ তারপর আর বাঁচানো তাঁকে সম্ভব হয়নি ৷
advertisement
advertisement
বাংলাদেশের বাংলাবাজার, মানবজমিন-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছেন স্বপন হাই।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা কেড়ে নিল বাঙালি সাংবাদিকের প্রাণ !
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement