advertisement

Babul Supriyo Coronavirus Positive: দ্বিতীয় বার করোনা আক্রান্ত বাবুল, ঘরে বসেই সামলাবেন আসানসোলের ভোট

Last Updated:

গত বছরের শেষ দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন বাবুল৷ তাঁর বাবা এবং মা-ও করোনা আক্রান্ত হয়েছিলেন৷

ফের করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়৷ 
Photo : File
ফের করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়৷ Photo : File
গত বছরের শেষ দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন বাবুল৷ তাঁর বাবা এবং মা-ও করোনা আক্রান্ত হয়েছিলেন৷ করোনায় আক্রান্ত হওয়ার পর বাবুলের বাবা সুস্থ হয়ে উঠলেও প্রয়াত হন মা সুমিত্রা বড়াল৷ সেই ধাক্কা সামলে ওঠার পর ফের আক্রান্ত হলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী৷
advertisement
advertisement
advertisement
এ দিন ট্যুইটারে বাবুল সুপ্রিয় লিখেছেন, 'আমি এবং আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছি৷ আমি এই নিয়ে দ্বিতীয় বার আক্রান্ত হলাম৷ আগামিকাল আমি আসানসোলে ভোটও দিতে পারব না৷ তৃণমূলের গুন্ডারা আসানসোলে অবাধ ও শান্তিপূর্ণ ভোটে বাধা দিতে যে ভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, সেটা আটকাতে আমার রাস্তায় থাকার দরকার ছিল৷'
advertisement
পরে অবশ্য বাবুল আরও বলেন, 'তবে তৃণমূলের যে গুন্ডাবাহিনীকে আমি ২০১৪ থেকে সামলেছি, তাদের বেশি আনন্দিত হওয়ার কারণ নেই৷ ঘরে বসেই আমি আমার দায়িত্ব পালন করব আর আসানসোলের ৯টি আসনে জিততেই মানসিক ভাবে সব প্রার্থীকে সমর্থন জোগাব৷'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Babul Supriyo Coronavirus Positive: দ্বিতীয় বার করোনা আক্রান্ত বাবুল, ঘরে বসেই সামলাবেন আসানসোলের ভোট
Next Article
advertisement
Burdwan Rail Station Incident: টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! বাড়ি ফিরে চরম পদক্ষেপ মেমারির কলেজ ছাত্রীর
টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! চরম পদক্ষেপ কলেজ ছাত্রীর
  • সঙ্গে টিকিট না থাকায় ট্রেনের টিকিট পরীক্ষকের হাতে কলেজ ছাত্রীর হেনস্থা হওয়ার অভিযোগ। তাঁকে স্টেশনে বসিয়ে রেখে ফাইন করা হয়। পরীক্ষা দিতে না পারায় অপমান বাড়ি ফিরে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই ছাত্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement