advertisement

১ থেকে ১৫ জুলাই বোর্ড পরীক্ষার পরে খুলবে স্কুল, কিন্তু...: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক

Last Updated:

মার্চের শেষ সপ্তাহ থেকে করোনা রুখতে দেশজুড়ে শুরু হয় লকডাউন ৷ বর্তমানে কেন্দ্র সরকার দফায় দফায় বিভিন্ন ক্ষেত্রে শিথিল করছে লকডাউন ৷ তাতে মনে করা হচ্ছিল, শীঘ্রই স্কুল কলেজ খোলারও অনুমতি দেবে কেন্দ্র ৷

#নয়াদিল্লি: জুন মাসে নয়, স্কুল খুলতে পারে জুলাই মাসে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরই ৷ স্কুল খোলা নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটাতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই কথাই জানিয়েছেন ৷
করোনা লকডাউনের কারণে বন্ধ স্কুল, মাঝপথে স্থগিত হয়ে যায় বোর্ড পরীক্ষা ৷ সম্প্রতি দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষাগুলির জন্য দিন ঘোষণা করে কেন্দ্র ৷ ঘোষিত সূচি অনুযায়ী ১ থেকে ১৫ জুলাইয়ে মধ্যে এই পরীক্ষাগুলি নেওয়া হবে ৷ এরপরই খুলতে পারে স্কুলগুলি ৷ যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ১৫ জুলাইয়ের পর দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনার পরই স্কুল খোলার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রক ৷
advertisement
মার্চের শেষ সপ্তাহ থেকে করোনা রুখতে দেশজুড়ে শুরু হয় লকডাউন ৷ বর্তমানে কেন্দ্র সরকার দফায় দফায় বিভিন্ন ক্ষেত্রে শিথিল করছে লকডাউন ৷ তাতে মনে করা হচ্ছিল, শীঘ্রই স্কুল কলেজ খোলারও অনুমতি দেবে কেন্দ্র ৷ সম্প্রতি জুন মাসে খুলছে স্কুল বলে ভুয়ো খবরও প্রকাশিত হয় ৷ কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা মন্ত্রী আরও একবার জানিয়ে দেন, বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আগে অর্থাৎ জুলাই মাসের আগে স্কুল খোলার কোনও সম্ভাবনাই নেই ৷ তবে জুলাইতে দেশে করোনা পরিসংখ্যান কী থাকবে তা এখন থেকে বোঝা সম্ভব নয় ৷ স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত মেনেই চলবে শিক্ষা মন্ত্রক ৷ পড়ুয়াদের নিরাপত্তাই এখানে সবার আগে ৷ পড়ুয়া ও অভিভাবকদের থেকেও পরামর্শ নেওয়া হবে বলে রমেশ পোখরিয়াল জানিয়েছেন ৷
advertisement
advertisement
রাজ্যে ৩০ জুন পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷  বুধবারই এই সিদ্ধান্ত ঘোষণা করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ স্থগিত থাকা বোর্ড পরীক্ষা নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
১ থেকে ১৫ জুলাই বোর্ড পরীক্ষার পরে খুলবে স্কুল, কিন্তু...: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement