advertisement

করোনা কেড়ে নিল দুর্নীতি দমন কমিশনের বাঙালি পরিচালকের প্রাণ

Last Updated:

সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাল ৷

#ঢাকা: মারণ করোনা ভাইরাস কেড়ে নিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক জালাল সাইফুর রহমানের প্রাণ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর ৷ গত ২৯ মার্চ হাঁচি, কাশি, জ্বর ও সর্দি নিয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন জালাল ৷ তাঁর লালারসের রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছিল ৷ এরপর এক সপ্তাহও কাটল না ৷ আজ, সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইফুর রহমান ৷
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর ৷ জালালের স্ত্রী ও সন্তানকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে ৷ মারা যাওয়া এই দুর্নীতি দমন কমিশনের কর্তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছিল। গতকাল, রবিবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় বলে জানা গিয়েছিল। এরপর থেকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছিল। কিন্তু সোমবার ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জালাল। স্ত্রী, সন্তান-সহ ঢাকায় থাকতেন তিনি।
advertisement
advertisement
তথ্য সৌজন্যে: প্রথম আলো
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা কেড়ে নিল দুর্নীতি দমন কমিশনের বাঙালি পরিচালকের প্রাণ
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement