advertisement

করোনাকে যুদ্ধে জয়ী রাজ্যের সবথেকে বেশি বয়সি মহিলা, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি

Last Updated:

২৮ মে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাওড়া গোলাবাড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

#কলকাতা: নভেল করোনা ভাইরাসের আতঙ্ক এতটাই দানা বেঁধেছে যে অনেকেই আশপাশের কারও করোনা হয়েছে শুনলেই আতঙ্কিত হয়ে পড়ছেন । যদিও চিকিৎসক থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রত্যেকেই বারবার করে বলছেন , মানুষ যেন অযথা আতঙ্কিত না হন । বরং অনেক বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে । তবুও কে শোনে কার কথা ! আমাদের আশপাশের একদল মানুষ সতর্ক ও সচেতন থাকলেও অনেক মানুষই সে সবের তোয়াক্কা না করে বিন্দুমাত্র সতর্কতা অবলম্বন করছেন না ।
কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সবসময়ই প্রচার করা হচ্ছে , মাস্ক এবং  স্যানিটাইজার ব্যবহার , যেখানে সেখানে থুতু না ফেলা সহ নানা স্বাস্থ্যবিধি মেনে চলার । কিন্তু এক অংশের মানুষ হয় অযথা আতঙ্কিত হচ্ছে, না হয় কিছুই মেনে চলছে না ।
রাজ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বেড়ে চলেছে , তেমন ভাবেই  বহু মানুষই সুস্থ হচ্ছেন । হাওড়া জি টি রোডের বাসিন্দা ৯০ বছর বয়সী বৃদ্ধা তার  সব থেকে বড় উদাহরণ । ২৮ মে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাওড়া গোলাবাড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । বৃদ্ধার পরিবারের সদস্যরা একপ্রকার আশা ছেড়েই দিয়েছিলেন । থাইরয়েডের সমস্যায় ভোগা এই বৃদ্ধাকে নিয়ে হাল ছাড়তে নারাজ ছিলেন চিকিৎসকরা । চ্যালেঞ্জ নিয়েছিলেন এই বৃদ্ধাকে সুস্থ করে তোলার।
advertisement
advertisement
মিরাকেল হয়তো একেই বলে ! বৃদ্ধার অপরিসীম জীবনীশক্তি এবং বেঁচে থাকার অদম্য মানসিকতার কাছে হার মানতে হল নভেল করোনা ভাইরাসকে । একদিকে চিকিৎসকদের জেদ ,আর অন্যদিকে বৃদ্ধার হাল না ছাড়ার মানসিকতা সব মিলিয়ে রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি । ভয়কে জয় করতে হবে , চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে হবে, সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে করোনা জয়ী বৃদ্ধার অকপট স্বীকারোক্তি ।
advertisement
রাজ্যে একদিকে যখন করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৮০০০ ছাড়িয়েছে , এমনকি মৃত্যুও বাড়ছে । সেখানে এই ৯০ বছর বয়সী বৃদ্ধার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে এই অস্থির সময়ে একটি ভাল খবর, তা আর বলার অপেক্ষা রাখে না ।
ABHIJIT CHANDA
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনাকে যুদ্ধে জয়ী রাজ্যের সবথেকে বেশি বয়সি মহিলা, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement