advertisement

লকডাউনের পর আর এক বড় সিদ্ধান্ত যোগী সরকারের, এবার সপ্তাহে মাত্র ৫ দিনই খুলবে বাজার অফিস

Last Updated:

উত্তরপ্রদেশের কোভিড পজিটিভ কেসের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গিয়েছে ৷

#লখনউ: বেড়েই চলেছে করোনার সংক্রমণ ৷ সংক্রমণের মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার ৷ ৫৫ ঘণ্টার সম্পূর্ণ লকডাউনের পর রাজ্যের জন্য ফের এক বড় সিদ্ধান্ত নিল যোগী সরকার ৷
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের ‘কোভিড ম্যানেজমেন্ট টিম-১১’-এর সঙ্গে বৈঠকে বসেছিলেন ৷ সূত্রের খবর, করোনা সংক্রমণ আটকাতে সেখানেই এবার থেকে সপ্তাহে মাত্র পাঁচদিন করে অফিস, বাজারের মতো পাবলিক প্লেসগুলি খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ একইসঙ্গে করোনা সংক্রমণ মোকাবিলায় নয়া গাইডলাইনও তৈরি করেছে যোগী আদিত্যনাথের সরকার ৷
advertisement
আনলকের পর রাজ্যে কোভিড পজিটিভ কেসের সংখ্যা বেড়েছে, এই বিষয়ের উপরই এদিন বৈঠকে আলোচনা হয় বলে খবর ৷ সংক্রমণের বাড়বাড়ন্ত আটকাতেই শুক্রবার থেকে রাজ্যে ৫৫ ঘণ্টা সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করে যোগী সরকার ৷ সোমবার ভোর পাঁচটায় শেষ হচ্ছে লকডাউনের আপাত মেয়াদ ৷ তার মধ্যেই এদিন বাজার ও অফিস খোলা নিয়ে আরেক বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বৈঠকে ‘কোভিড ম্যানেজমেন্ট টিম-১১’-এর সুপারিশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার সপ্তাহে সাতদিনের বদলে পাঁচদিন খোলা থাকবে সরকারি দফতর ৷ এছাড়া বাজার, শহর ও গ্রামের হাট, ব্যবসায়িক সংস্থাও সপ্তাহে পাঁচ দিনই খুলতে পারবে ৷ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা হবে অফিস,বাজার, ব্যবসায়িক প্রতিষ্ঠান ৷ শনিবার ও রবিবার পুরোপুরি বন্ধ রাখা হবে সবকিছু ৷ ওই দুদিন চলবে স্যানিটাইজেশন ৷ তবে অত্যাবশকীয় পণ্য পরিষেবায় কোনও বদল করা হচ্ছে না ৷ সপ্তাহে সাতদিনই এই পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে ৷
advertisement
উত্তরপ্রদেশের কোভিড পজিটিভ কেসের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় ১৪০৩ কেস পাওয়া গিয়েছে ৷ এর সঙ্গেই এপর্যন্ত উত্তরপ্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫,০৯২ হল ৷ বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১৪৯০ ৷ সুস্থ হয়ে এখনও পর্যন্ত ছাড়া পেয়েছেন ২২,৬৮৯ জন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের পর আর এক বড় সিদ্ধান্ত যোগী সরকারের, এবার সপ্তাহে মাত্র ৫ দিনই খুলবে বাজার অফিস
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement