advertisement

ফের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিতে বদল আনছে CBSE বোর্ড

Last Updated:

শীঘ্রই বড় বদল আসতে চলেছে CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিতে ৷

 #নয়াদিল্লি: শীঘ্রই বড় বদল আসতে চলেছে CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিতে ৷ ২০২০ সাল থেকে ফের বদলে যাবে পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ৷ বোর্ড সূত্রে খবর, প্রশ্নপত্র ফাঁস এড়াতে আরও কড়া হবে নিরাপত্তা ব্যবস্থা ৷ একইসঙ্গে নতুন ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা করা হবে পড়ুয়াদের বিশ্লেষণ ক্ষমতাকে ৷
বুধবার CBSE বোর্ড সূত্রে পরীক্ষা প্যাটার্ন পরিবর্তনের তথ্য মিলেছে ৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, মোটামুটি ২০২০ শিক্ষাবর্ষ থেকে জোর দেওয়া হবে প্রবলেম সলভিং প্রশ্নের উপর ৷ বাড়বে ১ থেকে ৫ নম্বরের প্রশ্নের সংখ্যা ৷ মুখস্থ করে উগরে দেওয়ার বদলে পরীক্ষার্থীদের প্রতি প্রশ্ন বিশ্লেষণ করে অর্থাৎ বই থেকে প্রাপ্ত জ্ঞানের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে ৷ এর ফলে পরীক্ষার্থীরা না বুঝে মুখস্থ করার বদলে প্রতিটি চ্যাপ্টার বুঝে আত্মস্থ করবে বলে মত CBSE বোর্ডের ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
এছাড়া প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এনক্রিপ্টেড প্রশ্নেরও ব্যবস্থা করতে চলেছে CBSE ৷ একইসঙ্গে ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনার কথা ভাবছে বোর্ড ৷ শীঘ্রই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের মধ্যে পরীক্ষা শেষ করে দ্রুত ফল প্রকাশের পক্ষপাতী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷
advertisement
আরও পড়ুন 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিতে বদল আনছে CBSE বোর্ড
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement